বাইকে বিধিনিষেধে সমস্যায় সাধারণ মানুষ, মামলা দায়ের, বৃহস্পতিবার শুনানি হাইকোর্টে

Published : Apr 23, 2026, 09:24 AM IST
calcutta high court

সংক্ষিপ্ত

নির্বাচন কমিশনের তরফে ভোটের আগে বাইক ব্যবহারে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে সাধারণ মানুষের সমস্যা হতে পারে, এই যুক্তি দেখিয়ে কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করা হয়েছে যার শুনানি আজ।

বাইকে বিধিনিষেধের কারণে সমস্যায় পড়বে সাধারণ মানুষ। কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের হয়। বিচারপতি কৃষ্ণ রাও মামলা করার অনুমতি দেন। আজ বৃহস্পতিবার ২৩ এপ্রিল সেই মামলার শুনানি। মামলাকারীর আইনজীবীর বক্তব্য, বাইক ব্যবহার নিষেধাজ্ঞায় সাধারণ মানুষ সমস্যায় পড়বে।

এদিকে মঙ্গলবার কমিশনের পক্ষ থেকে জানানো হয়, ভোটের দুদিন আগে থেকে কোনও বাইক মিছিল করা যাবে না। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোটের ২ দিন আগে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাইক চালানো যাবে। কিন্তু, বাইকের পিছনে কোনও যাত্রী বসতে পারবে না। ভোটের দিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাইক চালানো যাবে। কিন্তু শর্ত হল, ভোট দেওয়ার উদ্দেশ্যে বা জরুরি কোনও কাজে বাইক নিয়ে বেরোলে তবেই ছাড় পাবেন।

তেমনই চিকিৎসা, পারিবারিক কাজ, বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়ার মতো বিষয় আছে ছাড়। সামাজিক অনুষ্ঠানে গেলেও মিলবে ছাড়। তেমনই Rapido-র মতো অ্যাপভিত্তিক পরিষেবার ক্ষেত্রে ছাড় আছে। এর বাইরে ছাড় চাইলে স্থানীয় থানার কাছ থেকে লিখত অনুমতি নিতে হবে। এবার এই বিষয়টি চ্যালেঞ্জ করে হাইকোর্টে মমলা হয়। আজ তার শুনানি।

এদিকে, আজ প্রথম দফা ভোট। আজ ১৬টি জেলার ১৫২টি আসনে ভোটগ্রহণ হবে। কমিশন সূত্র জানা গিয়েছে, মোট ৪৪ হাজার ৩৭৬টি বুথ আছে। প্রতিদ্বন্দ্বিতা করছে মোট ১,৪৭৮ জন প্রার্থী। এর মধ্যে মহিলা প্রার্থীদের সংখ্যা ১৬৭ জন। আয়তনের নিরিখে সবচেয়ে ছোট বিধানসভা কেন্দ্র হল শিলিগুড়ি। আয়তন ৪১.৯ বর্গ কিলোমিটার। সবচেয়ে বড় কেন্দ্র কালিম্পং। ভোটার সংখ্যা সবচেয়ে বেশি পশ্চিম মেদিনীপুরের দাসপুরে। সেখানে ভোটার সংখ্যা ২ লক্ষ ৯৬ হাজার। আর সব থেকে ছোট কেন্দ্র মুর্শিদাবাদের সামশেরগঞ্জ। সেখানে ভোটার সংখ্যা ১ লক্ষ ৬১ হাজার।

বেনজির কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে প্রথমবার বাংলায় ভোট। নজরে নন্দীগ্রাম থেকে মুর্শিদাবাদ। ভোটে ভাগ্য নির্ধারণ হবে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, মৌসম নূর, পবিত্র কর, নিশীথ প্রামাণিকের।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Bhabanipur: ভবানীপুরে রাষ্ট্রবাদী মুসলিমরা চাইছে শুভেন্দুকেই! প্রচারে বেরতেই তুমুল সাড়া!
প্রথম দফার ভোটের আগে রাতের অন্ধকারে বোমা বিস্ফোরণ, আহত মহিলা—উত্তপ্ত মুর্শিদাবাদ