বাড়ি বাড়ি লাগবে প্রিপেড স্মার্ট মিটার, ২ মাসের মধ্যে বিদ্যুতের দাম বাড়তে চলেছে রাজ্যে?

Published : May 31, 2026, 08:40 AM IST

পশ্চিমবঙ্গে এবার চালু হতে চলেছে প্রিপেড স্মার্ট মিটার। অর্থাৎ, মোবাইল ফোনের মতো প্রয়োজন অনুযায়ী খরচ করে করে বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন রাজ্যের বাসিন্দারা। শনিবার রাজ্যে এসে এই কথা জানিয়েছেন কেন্দ্রীয় বিদ্যুৎ ও নগরোন্নয়নমন্ত্রী মনোহরলাল খট্টর।

PREV
16

পশ্চিমবঙ্গে এবার পুরোপুরি চালু হতে চলেছে প্রিপেড স্মার্ট মিটার ব্যবস্থা। অর্থাৎ, মোবাইল ফোনের মতো প্রয়োজন অনুযায়ী খরচ করে করে বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন রাজ্যের বাসিন্দারা। শনিবার রাজ্যে এসে এই কথা জানিয়েছেন কেন্দ্রীয় বিদ্যুৎ ও নগরোন্নয়নমন্ত্রী মনোহরলাল খট্টর। রাজারহাটের একটি পাঁচতারা হোটেলে কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যের আধিকারিকদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন। সেখানেই তিনি রাজ্য সরকারকে আগামী ৩-৪ বছরের মধ্যে বাংলায় দু কোটি স্মার্ট মিটার লাগানোর নির্দেশ দিয়েছেন।

26

শনিবার কলকাতায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক শেষে কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রী মনোহর লাল বলেন, “আমরা রাজ্য সরকারকে চলতি বছরের জুলাই মাস থেকে সরকারি দফতর, আবাসন কমপ্লেক্স, বৃহৎ গ্রাহক এবং অন্যান্য গ্রাহকদের জন্য দুই কোটি স্মার্ট মিটার লাগানোর অনুরোধ জানিয়েছি।”

36

পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেড (WBSEDCL) ইতিমধ্যেই সরকারি দফতর, বৃহৎ শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং গার্হস্থ্য গ্রাহকদের জন্য প্রায় ৭ লক্ষ স্মার্ট মিটার লাগিয়েছে। লাল আরও জানান যে, প্রতিটি স্মার্ট মিটারের জন্য কেন্দ্র সরকার ৯০০ টাকা করে অনুদান দেবে। ক্রেতাকে ৯১ মাস ১০০ টাকা করে অতিরিক্ত খরচ করতে হবে। প্রসঙ্গত, ২০২৫ সালের জুন মাসে এ রাজ্যে স্মার্ট মিটার চালু করার উপর স্থগিতাদেশ জারি করেছিল পূর্বতন সরকার।

46

এদিকে, রাজ্যে বাড়তে পারে বিদ্যুতের দাম। কেন্দ্রীয় মন্ত্রীর কথায় সেটাই ইঙ্গিত পাওয়া গিয়েছে। পশ্চিমবঙ্গে বিদ্যুৎ সরবরাহ বাবদ ক্ষতি প্রায় ১২ শতাংশ। এই লোকসান কমানোর জন্য শীঘ্রই বিদ্যুতের দাম সংশোধনের ভাবনা রয়েছে কেন্দ্রের। এর জন্য একটি ‘রোড ম্যাপ’ তৈরি করা হবে। আগামী দু’মাসের মধ্যে বিদ্যুতের দাম সংক্রান্ত রেগুলেটরি কমিশনের সিদ্ধান্তের প্রেক্ষিতে চূড়ান্ত হবে নয়া রেট। রাজ্যে পালাবদলের কয়েক মাসের মধ্যে বিদ্যুতের দাম বাড়লে তা বিতর্কের জন্ম দেবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

56

এছাড়াও, কেন্দ্র সরকার আগামী দুই বছরের মধ্যে ‘পিএম সূর্য ঘর: মুফৎ বিজলি যোজনা’-র আওতায় ২.৭ লক্ষ গার্হস্থ্য গ্রাহকের বাড়িতে ছাদের উপর সৌরবিদ্যুৎ ব্যবস্থা (রূফটপ সোলার সিস্টেম) স্থাপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। রাজ্য সরকার ইতিমধ্যেই সমগ্র রাজ্য জুড়ে ‘পিএম সূর্য ঘর’ প্রকল্পটির বাস্তবায়ন শুরু করেছে।

66

এই প্রকল্পের আওতায় গার্হস্থ্য গ্রাহকদের ছাদের উপর সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের জন্য আর্থিক ভর্তুকি দেওয়া হয়। মাত্র এক থেকে তিন কিলোওয়াট বিদ্যুৎ ব্যবহারকারীদের জন্য ‘পিএম সূর্যঘর’ যোজনার মাধ্যমে তাঁদের বাড়িতে সৌরবিদ্যুৎ চালু করতে ৭৮ হাজার টাকা ভরতুকি দেওয়া হবে

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories