Chandranath Rath Murder Case: মূল অভিযুক্ত গ্রেফতার! মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্তসহায়ক খুনে বড় সাফল্য

Published : May 18, 2026, 09:40 PM ISTUpdated : May 18, 2026, 10:05 PM IST
Chandranath Rath murder case  CBI at  crime scene in Madhyamgram after getting responsibility

সংক্ষিপ্ত

Chandranath Rath Murder Case: সোমবার, উত্তরপ্রদেশের মুজফফরনগর থেকে গ্রেফতার করা হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্তসহায়ক হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত রাজকুমার সিং ওরফে রাজ সিং-কে। CBI এবং উত্তরপ্রদেশ পুলিশের একটি যৌথ দল যোগী রাজ্যের ছপার টোল প্লাজার কাছে ৫৮ নম্বর জাতীয় সড়ক থেকে তাঁকে হাতেনাতে ধরে।

Chandranath Rath Murder Case: পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধের পরেই, তদন্তভার নেয় সিবিআই (Chandranath Rath Murder Case)। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ হত্যা মামলা হাতে নেওয়ার পর, বড় সাফল্য পেল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাI (suvendu adhikari pa murder)। 

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্তসহায়ক খুনে বড় সাফল্য

সোমবার, উত্তরপ্রদেশের মুজফফরনগর থেকে গ্রেফতার করা হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্তসহায়ক হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত রাজকুমার সিং ওরফে রাজ সিং-কে। সিবিআই এবং উত্তরপ্রদেশ পুলিশের একটি যৌথ দল উত্তরপ্রদেশের ছপার টোল প্লাজার একদম কাছে ৫৮ নম্বর জাতীয় সড়ক থেকে তাঁকে হাতেনাতে ধরে।

সিবিআই এবং উত্তরপ্রদেশ পুলিশ সূত্রে খবর, গ্রেফতার হওয়া রাজকুমার আদতে উত্তরপ্রদেশের বালিয়া জেলার রসড়া রতোপুর সাঁওরা এলাকার বাসিন্দা। এই ঘটনার দিন থেকেই তাঁর মোবাইল ফোনটি বন্ধ ছিল। সোমবার, সে হরিদ্বার থেকে বাসে চেপে দিল্লির দিকে পালানোর চেষ্টা চালায়। 

মূল অভিযুক্ত গ্রেফতার!

গোয়েন্দা সূত্রে খবর পেয়েই সেই রাস্তায় ফাঁদ পাতেন তদন্তকারীরা। এরপর হাইওয়ে থেকেই তাঁকে হাতেনারে পাকড়াও করা হয়। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার ঠিক দুদিন পরে অর্থাৎ, ৬ মে মধ্যমগ্রামে গুলি করে খুন করা হয় রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর তৎকালীন আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে। প্রথমে রাজ্য পুলিশ তদন্ত শুরু করলেও পরে, সেই তদন্তের দায়িত্ব নেয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। 

ইতিমধ্যেই এই মামলায় ঠাকুর রাজ সিং নামে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। সূত্রের খবর, বাকি সন্দেহভাজনদের খোঁজে বালিয়া জেলা সহ উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকায় যৌথ তল্লাশি অভিযান চালাচ্ছে সিবিআই এবং রাজ্য পুলিশ। এবার উত্তরপ্রদেশের মুজফফরনগর থেকে গ্রেফতার করা হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্তসহায়ক হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত রাজকুমার সিং ওরফে রাজ সিং-কে। সিবিআই এবং উত্তরপ্রদেশ পুলিশের একটি যৌথ দল উত্তরপ্রদেশের ছপার টোল প্লাজার একদম কাছে ৫৮ নম্বর জাতীয় সড়ক থেকে তাঁকে হাতেনাতে ধরা হয়। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Annapurna Bhandar: মোবাইলে এই SMS আসলেই বুঝবেন অন্নপূর্ণা ভাণ্ডারের ৩০০০ টাকা ঢুকেছে ব্যাঙ্কে, জানুন
নেপাল সীমান্ত থেকে গ্রেফতার জাহাঙ্গীর, কী প্রতিক্রিয়া অগ্নিমিত্রা, তাপস থেকে বিকাশ রঞ্জনের?