
Chandranath Rath Murder Case: শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ চন্দ্রনাথ রথের মামলায় সিবিআই-এর স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ সংক্রান্ত মামলার তদন্তে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । মধ্যমগ্রাম থানায় দায়ের হওয়া এফআইআর এর ভিত্তিতে এবার একটি শক্তিশালী বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করল সিবিআই।
সোমবার সিবিআই-এর সদর দফতর থেকে প্রকাশিত একটি নির্দেশিকায় জানানো হয়েছে, এই মামলার গুরুত্ব এবং এর আন্তঃরাজ্য যোগসূত্র খতিয়ে দেখতেই অভিজ্ঞ আধিকারিকদের নিয়ে এই টিম তৈরি করা হয়েছে।
সাত সদস্যের এই উচ্চপর্যায়ের তদন্তকারী দলের নেতৃত্বে রয়েছেন ডিআইজি পদমর্যাদার আধিকারিক পঙ্কজ কুমার সিং (DIG/HoB, CBI, SC-I, New Delhi)। এছাড়াও এই দলে রয়েছেন:
সুভাষ চন্দ্র কুণ্ডু (SP, CBI, New Delhi)
অনিল কুমার যাদব (SP, CBI, New Delhi)
বিকাশ পাঠক (DSP, CBI, Dhanbad)
অমিত কুমার (DSP, CBI, Patna)
কুলদীপ (DSP, CBI, Ranchi)
বিবেক শ্রীবাস্তব (Inspector, CBI, Lucknow)
সিবিআই-এর ওই নির্দেশিকা অনুযায়ী, এই বিশেষ তদন্তকারী দলটি কলকাতার জয়েন্ট ডিরেক্টরের সরাসরি তত্ত্বাবধানে কাজ করবে। তদন্তের প্রয়োজনে কলকাতা জোনের আরও আধিকারিকদের এই দলে অন্তর্ভুক্ত করা হতে পারে বলে জানানো হয়েছে। ইতিমধ্য়েই টিমের সদস্যদের অবিলম্বে দায়িত্ব বুঝে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.