Sujit Bose: দক্ষিণ দমদম পুুরসভায় নিয়োগ দুর্নীতির অভিযোগ, গ্রেফতার সুজিত বসু

Published : May 11, 2026, 09:54 PM ISTUpdated : May 11, 2026, 10:12 PM IST
Sujit Bose Arrested

সংক্ষিপ্ত

Sujit Bose Arrested: রাজ্যে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর সোমবার প্রথম বড় গ্রেফতারি। রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের (AITC) প্রভাবশালী নেতা সুজিত বসুকে গ্রেফতার করল ইডি। এই গ্রেফতারিতে রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে। 

DID YOU KNOW ?
ইডি হেফাজতে সুজিত
সোমবার রাতে ইডি হেফাজতেই থাকতে হচ্ছে প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে। মঙ্গলবার তাঁকে আদালতে পেশ করা হবে।

Sujit Bose Arrested: দক্ষিণ দমদম পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী সুজিত বসু। সোমবার রাতে তাঁকে গ্রেফতার করার কথা জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এদিন সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে হাজিরা দেন সুজিত। সকাল সাড়ে ১০টায় হাজিরা দেওয়ার পর প্রায় সাড়ে ১০ ঘণ্টা ধরে তাঁকে জেরা করেন ইডি আধিকারিকরা। এরপর রাতে প্রাক্তন মন্ত্রীকে গ্রেফতার করার কথা জানানো হল। এর আগে ১ মে ইডি দফতরে হাজিরা দেন সুজিত। তখনই তাঁকে গ্রেফতার করা হতে পারে বলে জল্পনা তৈরি হয়। আদালত থেকে রক্ষাকবচ পাননি তিনি। ফলে সোমবার হাজিরা দিতেই হয়। এদিন আইনজীবীকে নিয়ে ইডি দফতরে হাজিরা দেন সুজিত। কিন্তু তাতে কোনও লাভ হল না। তিনি গ্রেফতারি এড়াতে পারলেন না।

রাজ্যে পালাবদলের পর প্রথম বড় গ্রেফতারি

৪ মে রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল (West Bengal Assembly Election Results 2026) প্রকাশিত হয়েছে। তারপর সোমবারই প্রথমবার ইডি দফতরে হাজিরা দেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। এদিনই তাঁকে গ্রেফতার করা হল। রাজ্যে সরকার বদলের পর এদিনই প্রথম কোনও প্রভাবশালী ব্যক্তিকে গ্রেফতার করা হল। ইডি-র পক্ষ থেকে জানানো হয়েছে, প্রভাব খাটিয়ে দক্ষিণ দমদম পুরসভায় বেশ কয়েকজন চাকরিপ্রার্থীর নাম সুপারিশ করার অভিযোগ রয়েছে সুজিতের বিরুদ্ধে। এই কারণেই তাঁকে হাজিরা দিতে বলা হয়। সোমবার সকাল থেকে রাত পর্যন্ত জেরা করার পর তাঁকে হেফাজতে নিল ইডি।

সুজিতের বাড়ি-অফিসে তল্লাশি

নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে এর আগে সুজিতের বাসভবন, অফিস, প্রাক্তন মন্ত্রীর মালিকানাধীন ধাবায় তল্লাশি চালায় ইডি। সুজিতের ছেলে সমুদ্র বসু-সহ পরিবারের কয়েকজন সদস্যকেও তলব করে ইডি। সোমবারও সুজিতের সঙ্গে ইডি দফতরে যান সমুদ্র। প্রাক্তন মন্ত্রীকে সোমবার রাতে ইডি হেফাজতে থাকতে হচ্ছে। মঙ্গলবার তাঁকে আদালতে পেশ করা হবে। আপাতত এই রাজনীতিবিদকে নিজেদের হেফাজতেই রাখতে চাইছে ইডি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১০
১০ ঘণ্টারও বেশি সময় ধরে জেরার পর গ্রেফতার সুজিত বসু।
সোমবার সকাল সাড়ে ১০টা থেকে ১০ ঘণ্টারও বেশি সময় ধরে জেরা করার পর সুজিত বসুকে গ্রেফতার করল ইডি।
Read more Articles on
click me!

Recommended Stories

Annapurna Bhandar: অন্নপূর্ণা ভাণ্ডারের ৩ হাজার টাকা এরা পাবেন না! জানিয়ে দিলেন মন্ত্রী
Manoj Agarwal: পশ্চিমবঙ্গে নতুন সরকার দায়িত্ব নিতেই মুখ্যসচিব বদল, এলেন মনোজ আগরওয়াল