Traffic Update: ভোটের দিন কলকাতার কোন রাস্তা থাকবে বন্ধ আর কোনগুলো ওয়ান ওয়ে? রইল ট্রাফিক আপডেট

Published : Apr 28, 2026, 09:31 AM IST
Kolkata Police

সংক্ষিপ্ত

আগামীকাল ২৯ এপ্রিল কলকাতায় দ্বিতীয় দফা নির্বাচনের কারণে ট্রাফিক নির্দেশিকা জারি করা হয়েছে। কলকাতা পুলিশের তরফে ভোর ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত শহরের একাধিক রাস্তা বন্ধ বা ঘুরিয়ে দেওয়ার কথা জানানো হয়েছে।

আগামীকাল ২৯ এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফা নির্বাচন। কলকাতাতেও হবে নির্বাচন। এই কারণে ট্রাফিক নির্দেশিকা জারি করল কলকাতা পুলিশ। বুধবার ভোর ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত একাধিক রাস্তা ঘুরিয়ে দেওয়া হবে। আবার অনেক রাস্তা বন্ধ থাকবে। এক ঝলকে দেখে নিন তালিকা।

  • অ্যাক্রোপলিস মল থেকে গীতাঞ্জলি স্টেডিয়ামের পিছনের রাস্তা গীতাঞ্জলি রোড ২৮ এপ্রিল পশ্চিম থেকে পূর্ব দিকে যান চলাচল চালু থাকবে। আর ভোটের দিন ২৯ এপ্রিল পূর্ব থেকে পশ্চিমে যান চলাচল করবে এই রোডে।
  • সিমেন্স ক্রসিং-র কাছে ভোটের কাজে ব্যবহৃত গাড়ি বা বাড়ি-ফ্ল্যাটে পার্কিং পার্কং থাকা ব্যক্তিগত ছাড় ছাড়া আর কোনও গাড়ি রাখা যাবে না।
  • জাজেস কোর্ট রোড ও আলিপুর রোড ক্রসিং-এ নির্বাচনের কাজে ব্যবহৃত কোনও গাড়ি ছাড়া এই রাস্তার পূর্ব দিকে যেতে পারবে না।
  • হরিশ মুখার্জী রোড ও হাজরা রোডে সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রণ থাকবে। পশ্চিম দিক থেকে গাড়ি উত্তর দিকে ঘুরিয়ে দেওয়া হবে। আর দুপুর ১টার পর দক্ষিণে কালিদাস পতিতুণ্ডি লেন দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে গাড়ি। কোনও গাড়ি পশ্চিম দিকে যেতে দেওয়া হবে না।
  • পশ্চিমমুখী সব গাড়ি হাজরা ক্রসিং দিয়ে যাবে। সব গাড়ি শ্যামাপ্রসাদ মুখার্জী রোড ধরে উত্তর ও দক্ষিণ দিকে ঘুরিয়ে দেওয়া হবে।
  • হেস্টিংসের দিক থেকে নির্বাচনের কাজে ব্যবহৃত গাড়ি জাজেস কোর্ট রোড দিয়ে ঢুকে আলিপুর রোডে যাবে। আলিপুর রোড দিয়ে যে সব গাড়ি উত্তরমুখী হবে তাদের ঘুরিয়ে দেওয়া হবে চেতলা সেন্ট্রাল রোডের ক্রসিং থেকে।
  • ধনমাঠের ৪৭বি রুটের বাসস্ট্যান্ড বন্ধ থাকবে। বাসগুলো রুবি ক্রসিং থেকে ইউ- টার্ন নেবে।
  • বিবেকানন্দ কলেজ থেকে যে সব অটো ছাড়ে তা এবার ডায়মন্ড হারবার রোডের পশ্চিম দিকে রিলায়েন্স ট্রেন্ডসের কাছ থেকে ছাড়বে।
  • ব্রতচারী বিদ্যাশ্রম সংলগ্ন এসডি৪, এসডি৪/১ বাসস্ট্যান্ড স্বদেশ বসু হাসপাতালের কাছে বদল করা হবে।
  • পি এ শাহ রোডের পশ্চিমমুখী যান লেন গার্ডেন্স রোড বা হরিপদ দত্ত লেন থেকে ডিপিএস পর্যন্ত যাবে। অকল্যান্ড রোড সম্পূর্ণ নো এন্ট্রি থাকবে।

 

 

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Mamata Banerjee: মুখ্যমন্ত্রীকে নিয়ে সমাজ মাধ্যমে কুরুচিপূর্ণ মিম, কড়া পদক্ষেপের হুঁশিয়ারি কমিশনের
Today’s News in Bengali Live: Traffic Update - ভোটের দিন কলকাতার কোন রাস্তা থাকবে বন্ধ আর কোনগুলো ওয়ান ওয়ে? রইল ট্রাফিক আপডেট