
কলকাতা পুরসভার ভোটের ঘন্টা বাজিয়ে দিলন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার পুরসভা স্বচ্ছতা কর্মসূচির অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে এসে তিনি স্পষ্ট জানিয়ে দেন, আগামী ছয় মাসের মধ্যে কলকাতা পুরসভার নির্বাচন হবে। অর্থাৎ, ডিসেম্বরের শুরুতেই পুরসভার ভোট করিয়ে নির্বাচিত বোর্ড গঠনের পথে হাঁটতে চায় রাজ্য সররার। শুভেন্দু অধিকারী জানান, ৭ ডিসেম্বরের মধ্য কলকাতা পুরসভায় নবনির্বাচিত বোর্ড গঠন করা হবে।
সদ্য মেয়র পর থেকে ইস্তফা দিয়েছেন ফিরহাদ হাকিম। চলতি বছর ডিসেম্বর মাস পর্যন্ত পুরসভার মেয়াদ থাকলেও মেয়রের পদত্যাগের কারণে পুর বোর্ড বাতিল হয়ে গিয়েছিল। তাই বর্তমানে কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পাণ্ডেকে প্রশাসক নিয়োগ করেছে পুর ও নগরোন্নয়ন দফতর।
জানা গিয়েছে, যতদিন পর্যন্ত পুরসভা নির্বাচন হচ্ছে, ততদিন প্রশাসন দিয়েই পুরসভা পরিচালনার কাজ করবে রাজ্য সরকার। অনেকের মনেই প্রশ্ন উঠেছে, ডিসেম্বরের আগেই কলকাতা পুরসভায় ভোট করিয়ে নতুন বোর্ড গঠন করাবে শুভেন্দু সরকার। কবে সেই ভোট হবে, তা নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল। সোমবার নির্বাচনের দিনক্ষণ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী।
প্রসঙ্গত, ২০২০ সালের এপ্রিল মে মাসে কলকাতা পুরসভার মোট হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে সেই সময় ভোট করানো সম্ভব হয়নি। ২০২১ সালের বিধানসভা ভোটের পর ডিসেম্বরে কলকাতা পুরসভার ভোটগ্রহণ হয়। ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ১৩৭টি জিতে পুরবোর্ড গঠন করেছিল রাজ্যের তৎকালীন শাসকদল তৃণমূল।
রাজ্যে পালাবদলের পর কলকাতা পুরসভার অচলাবস্থা তৈরি হয়। বিভিন্ন অভিযোগে বেশ কয়েক জন কাউন্সিলর ইতিমধ্যেই গ্রেফতার। তৃণমূলের একাধিক কাউন্সিলর স্বাধীন ভাবে কাজ করতে না পারার অভিযোগ করছিলেন। সেই আবহে কাজ করতে না পারার কথা জানিয়ে পদত্যাগ করেন ফিরহাদ। সে যাই হোক, শীঘ্রই হবে নির্বাচন। সোমবার পুরসভা স্বচ্ছতা কর্মসূচির অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে এসে দিন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.