
Murshidabad News : মুর্শিদাবাদের লালবাগ সদরঘাটে ফের দুর্ঘটনা! গঙ্গার জলে তলিয়ে গেল ৮ বছরের এক শিশু বলে জানা যাচ্ছে। অভিযোগ, লালবাগ শহর থেকে লালবাগ কোর্ট রোডের দিকে যাওয়ার সময় আচমকাই লঞ্চ থেকে পড়ে যায় শিশুটি।
Murshidabad News : মুর্শিদাবাদের লালবাগ সদরঘাটে ফের দুর্ঘটনা! গঙ্গার জলে তলিয়ে গেল ৮ বছরের এক শিশু বলে জানা যাচ্ছে। অভিযোগ, লালবাগ শহর থেকে লালবাগ কোর্ট রোডের দিকে যাওয়ার সময় আচমকাই লঞ্চ থেকে পড়ে যায় শিশুটি। স্থানীয়দের অভিযোগ, শিশুটি জলে পড়ে যাওয়ার পরেও লঞ্চ থামানো হয়নি। উল্লেখ্য, লালবাগ সদরঘাট এলাকায় এর আগেও একাধিক দুর্ঘটনা ঘটেছে, এমনকী প্রাণহানির ঘটনাও ঘটেছে বলে দাবি স্থানীয়দের। দীর্ঘদিন ধরে এলাকায় একটি সেতু তৈরির দাবি উঠলেও এখনও সেতু তৈরি হয়নি বলে অভিযোগ। বারবার দুর্ঘটনার পরেও কেন সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তুলছেন এলাকার বাসিন্দারা।