Abhishek Banerjee: চরম ঔদ্ধত্য! থানা থেকে বেরিয়ে সাংবাদিককে এ কী বললেন অভিষেক?

সাড়ে তিন ঘণ্টার জিজ্ঞাসাবাদের পর ভবানীপুর থানা থেকে বেরিয়ে ফের মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সমাজমাধ্যমে করা একটি পোস্টের ভিত্তিতে এক বিজেপি সমর্থকের দায়ের করা অভিযোগের জেরে শনিবার তাঁকে তলব করেছিল পুলিশ।

Share this Video

Abhishek Banerjee: সাড়ে তিন ঘণ্টার জিজ্ঞাসাবাদের পর ভবানীপুর থানা থেকে বেরিয়ে ফের মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সমাজমাধ্যমে করা একটি পোস্টের ভিত্তিতে এক বিজেপি সমর্থকের দায়ের করা অভিযোগের জেরে শনিবার তাঁকে তলব করেছিল পুলিশ। সেই মতো ভবানীপুর থানায় হাজিরা দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

জিজ্ঞাসাবাদের পর অভিষেক বলেন, "আমি আজও বিজেপিকে বাংলা বিরোধী বলব। আমি যে পোস্ট করেছিলাম, তা বিজেপি নেতা অমিত মালব্যের পোস্টের পরিপ্রেক্ষিতে। অমিত বলেছিলেন, বাংলা বলে কোনও ভাষা নেই। বাংলাদেশি ভাষা।" এরপরই তাঁর প্রশ্ন, "আমরা কি বাংলাদেশি?"

পাশাপাশি অভিষেকের দাবি, যতবার পুলিশ তাঁকে ডাকবে, ততবারই তিনি হাজিরা দেবেন। ভবানীপুর থানায় অভিষেকের সাড়ে তিন ঘণ্টার জিজ্ঞাসাবাদ এবং তারপর তাঁর মন্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক তরজা।

Related Video