একজনের নাম রঞ্জিত বিশ্বাস, আর এক রূপসা বিশ্বাস। বাড়ি, বলাগড়ের ক্ষত্রিয় নগর এলাকায়। বৃহস্পতিবার সকালে হুগলি নদীতে স্নান করতে নেমে ঘটল বিপত্তি। প্রবল স্রোতে তলিয়ে গেল দু'জনই। জানা গিয়েছে, স্থানীয় বাসিন্দাদের প্রথমে জাল ফেলে নদীতে তল্লাশি চালান। কিন্তু তাতেও কোনও লাভ হয়নি। খবর দেওয়া হয় বলাগড় থানায়। ঘটনাস্থলে আসে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা। নদীতে ডুবুরি নামিয়ে খোঁজ চলে রঞ্জিত ও রূপসার। কিন্তু তাদের আর সন্ধান পাওয়া যায়নি। ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে বলাগড়ের ক্ষত্রিয়নগর এলাকায় যান স্থানীয় বিধায়ক অসীম মাজি ও যুব তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি শান্তনু বন্দ্যোপাধ্যায়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, নদীর চরে কয়েক ঘর মৎস্যজীবী থাকেন। যে দু'জন শিশু তলিয়ে গিয়েছে, তারা মৎস্যজীবীদেরই সন্তান। নিখোঁজদের এক আত্মীয়ের দাবি, সকালে হুগলি নদীর ওপারে মাছ ধরা হচ্ছিল। স্থানীয় এক যুবক সাঁতার কেটে ওপারে যান। তাই দেখে রঞ্জিত ও রূপসা ওপারে যাওয়ার চেষ্টা করে এবং তলিয়ে যায়।
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.