Suvendu on Chorbagan: 'ওরা কারা?' চোরবাগানে পদপিষ্ট হওয়ার দায় হোমগার্ডদের, তেমনই ইঙ্গিত শুভেন্দুর

Published : Oct 18, 2026, 04:16 PM IST
chorbagan stampede cm suvendu adhikari reaction on responsibility

সংক্ষিপ্ত

Suvendu Adhikari ON Chorbagan Stampede: চোরবাগানে পদপিষ্ট হওয়ার ঘটনার দায় নিয়ে বড় প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুর্ঘটনার পর কী বললেন তিনি এবং প্রশাসন কী পদক্ষেপ নিল, জেনে নিন বিস্তারিত।

চোরবাগানে প্রথম সপ্তমীর সন্ধ্যায় পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে জীবনের সঙ্গে পঞ্জা লড়েছেন আরও বেশ কয়েকজন। এই ঘটনার দায় কার? পদপিষ্ট হওয়ার ঘটনার পর থেকেই যা নিয়ে উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন। স্থানীয় থেকে প্রত্যক্ষদর্শীদের একাংশ যখন পুলিশের ঘাড়ে দায় চাপাতে শুরু করেছে তখনই রাজ্যের পুলিশ কর্মী বিশেষ করে কলকাতা পুলিশের ওপর ভরসা রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, উদ্ধারকারী ও আহতদের সঙ্গে কথা বলে তিনি জেনেছেন পুলিশ দুর্ঘটনায় পড়া মানুষদের রীতিমত সাহায্য করেছেন। তবে শুভেন্দু আঙুল তুলেছেন হোমগার্ডদের দিকে।

নিশানায় তৃণমূল

শুভেন্দু অধিকারী এদিনও পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের দিকেই আঙুল তুলেছেন। তিনি চোরগাবান পদপিষ্টের ঘটনায় অস্থায়ী হোমগার্ডদের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন। তিনি বলেন, 'অনের আবর্জনা নিয়ে চলতে হচ্ছে।' অস্থায়ী হোমগার্ডদের তালিকাও তিনি চেয়ে পাঠিয়েছেন। তিনি জানিয়েছেন, মণ্ডপগুলিতে কোনও ত্রুটি রয়েছে কিনা তা পরীক্ষা করার জন্য যাবে বিশেষ দল। সেখানে দাঁড়িয়েই সিদ্ধান্ত নেবেন সংশ্লিষ্ট কর্তারা। তিনি আরও বলেছেন, তারাই দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থাও নেবে। কলকাতা পুলিশের কমিশনারকে এই বিষয়ে কোনও সুপারিশ করতে হবে না বলেও জানিয়েছেন তিনি।

চোরবাগান দুর্ঘটনার জেরে ইতিমধ্যেই ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে পুজো কমিটির কর্তারাও রয়েছে। রাতভর জেরার পরেই তাদের গ্রেফতার করা হয়। ভিআইপি পাশ সামলানো ও ভিড় নিয়ন্ত্রণের দায়িত্ব যাদের ওপর ছিল তাদেরও পাকড়াও করা হয়েছে। ধৃতদের মধ্যে রয়েছে বেসরকারি নিরাপত্তা সংস্থার দুই কর্মী।

পুলিশের পক্ষে সাফাই শুভেন্দুর, টার্গেট হোমগার্ডরা!

স্থানীয়দের একাংশের অভিযোগ ছিল দুর্ঘটনার পরে পুলিশের দেখা পাওয়া যায়নি। অনেকেই আবার জানিয়েছেন, পুলিশ এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছিল। কিন্তু পুলিশের পক্ষেই দাঁড়ান পুলিশ মন্ত্রী। তিনি বলেন, 'আমি কয়েক জনের সঙ্গে কথা বলে জেনেছি পুলিশ সাহায্য করেছে। পুলিশই প্রথম অ্যাপক্যাব ভাড়া করে দুর্ঘটনাগ্রস্তদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছেন। ' শুভেন্দুর ক্ষোভ হোমগার্ডের ওপর। তিনি বলেন, 'মূল অভিযোগ অস্থায়ী হোমগার্ডদের ওপর। আগে ২ বছর ডিউটি করেছে. এবার তৃতীয় বছর পুরো তালিকা চেয়ে পাঠিয়েছি। 'হোমগার্ডদের দিকে কেন মুখ্যমন্ত্রী অভিযোগ তুলেছেন তাও জানিয়েছেন তিনি। তিনি বলেন, 'কাল রাতে ঘটনাস্থলে গিয়েছি। ঘটনা ভিতরে হয়নি। যা মনে হল প্রবেশ ও প্রস্থান পথ এক। সেটা ভাগাভাগি করা হয় দড়ি দিয়ে। বৃষ্টি নামায় হোমগার্ডরা দড়ি ফেলে পালায়।' শুভেন্দু আরও বলেন, 'এক হোমগার্ডের সঙ্গে শনিবার কথা বলেছি। যিনি বাংলায় থেকেও বাংলায় কথা বলতে পারেন না।' তারপরই কটাক্ষ করে বলেন, 'ওরা কারা? অনেক গারবেজ নিয়ে চলেছি। '

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Madhyamgram Durga Puja 2026: শুধু পুজো নয়, মানবিকতার বার্তা! মধ্যমগ্রামে ৬০ বছরের দুর্গাপুজোয় কী আয়োজন এলআইসি টাউনশিপে?
Chorbagan Stampede: চোরবাগান কাণ্ডে মুখ্যমন্ত্রীকে তিন প্রশ্ন শতরূপের! পাল্টা কী বললেন সজল ঘোষ?