Malda News : ব্রেনওয়াশ করে হিন্দুদের ধর্মান্তকরণের চেষ্টা খ্রিস্টান মিশনারীদের! রুখতে আক্রান্ত BJP নেতারা

Malda News : ব্রেনওয়াশ করে হিন্দুদের ধর্মান্তকরণের চেষ্টা খ্রিস্টান মিশনারীদের! রুখতে আক্রান্ত BJP নেতারা

Published : Nov 02, 2026, 07:10 PM IST

Malda: মালদার হরিশ্চন্দ্রপুরে ধর্মান্তকরণকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা! বিদেশ থেকে আসা অর্থের বিনিময়ে পিছিয়ে পড়া হিন্দু সম্প্রদায়ের মানুষদের জোর করে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করার চেষ্টার অভিযোগ উঠেছে খ্রিস্টান মিশনারিদের বিরুদ্ধে।

Malda: মালদার হরিশ্চন্দ্রপুরে ধর্মান্তকরণকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা! বিদেশ থেকে আসা অর্থের বিনিময়ে পিছিয়ে পড়া হিন্দু সম্প্রদায়ের মানুষদের জোর করে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করার চেষ্টার অভিযোগ উঠেছে খ্রিস্টান মিশনারিদের বিরুদ্ধে। রবিবার দুপুরে হরিশ্চন্দ্রপুর থানার গোলা মোড়ের ঘটনায় রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। ঘটনায় আহত হয়েছেন বজরং দলের পাঁচ সদস্য। তাঁরা বর্তমানে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন।গোলা মোড় এলাকায় প্রায় ১০০টি হিন্দু সম্প্রদায়ের তফসিলি তালিকাভুক্ত মুসহর পরিবারের বসবাস। অভিযোগ, ইতিমধ্যেই প্রায় ৪০টি পরিবার খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে। এদিন আরও কয়েকটি পরিবারকে ধর্মান্তরিত করার উদ্দেশ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল বলে দাবি হিন্দু সংগঠনগুলির। এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বজরং দল ও হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা। সেখানে উপস্থিত মিশনারিদের সঙ্গে প্রথমে বচসা এবং পরে উত্তেজনা ছড়ায়। যে বাড়িতে অনুষ্ঠান চলছিল, সেখানে ভাঙচুরের অভিযোগও উঠেছে। যদিও ভাঙচুরের অভিযোগ অস্বীকার করেছে হিন্দু সংগঠনগুলি। দুই পক্ষের তরফেই মারধরের অভিযোগ সামনে এসেছে। বজরং দল ও বিজেপি নেতৃত্বের অভিযোগ, বিদেশ থেকে আসা অর্থের সাহায্যে পিছিয়ে পড়া মানুষদের প্রভাবিত করে ধর্মান্তকরণের চেষ্টা চলছে। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। 

06:20Malda News : ব্রেনওয়াশ করে হিন্দুদের ধর্মান্তকরণের চেষ্টা খ্রিস্টান মিশনারীদের! রুখতে আক্রান্ত BJP নেতারা
12:13BJP Rally Kolkata: 'গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হঠাও', কলকাতায় বিজেপির মেগা মিছিল! একসঙ্গে নিতিন নবীন, শুভেন্দু ও শমীক!
05:05Annapurna Yojana News : অন্নপূর্ণা যোজনার টাকা যাচ্ছে অন্যের অ্যাকাউন্টে! ভাতা পাচ্ছেন অন্য ব্যক্তি?
06:58BJP Kolkata Rally: 'দিল্লিতে মমতা এখন বেবি-ফুড খাচ্ছেন!', বিস্ফোরক বঙ্গ বিজেপি নেতৃত্ব
04:39CM Suvendu: 'জেল থেকে বের করে ওদের জমিও দেব, বাড়িও দেব', কাদের জন্য এই বড় ঘোষণা শুভেন্দুর?
14:35Thakurnagar: ঠাকুরবাড়িতে পা রেখেই বড় ঘোষণা! মতুয়াদের জন্য ৫০ কোটি, আর কী বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু?
02:57রাজনৈতিক হিংসায় হতদের পরিবারকে শুভেন্দুর চাকরি দেওয়া নিয়ে বিস্ফোরক সজল ঘোষ
06:59Nazia Elahi Khan: 'মমতার পলিটিক্যাল ক্যারিয়ার শেষ', বিস্ফোরক মন্তব্য নাজিয়ার
06:16Basirhat News: হাজার বছরের প্রাচীন কষ্টিপাথরের কালীমূর্তি! ইছামতির পারে আজও চলে তারা ক্ষ্যাপার তন্ত্রসাধনা
Read more