তৃণমূলের দুই গোষ্ঠীর বিবাদ মেটাতে সালিশি সভা, বিডিও অফিস চত্বরে সংঘর্ষে জড়াল দুই পক্ষ

Published : Oct 17, 2020, 11:05 PM ISTUpdated : Oct 17, 2020, 11:09 PM IST
তৃণমূলের দুই গোষ্ঠীর বিবাদ মেটাতে সালিশি সভা, বিডিও অফিস চত্বরে  সংঘর্ষে জড়াল দুই পক্ষ

সংক্ষিপ্ত

তৃণমূলের বিবাদ মেটাতে সালিশি সভা পুলিশের সামনেই সংঘর্ষে জড়াল দুই পক্ষ মেছোভেড়ি নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর বিবাদ বিডিও অফিস চত্বরে সংঘর্ষে উত্তেজনা

তৃণমূলের দুই গোষ্ঠীর বিবাদ মেটাতে গিয়ে তুলকালাম কাণ্ড ঘটে গেল মুর্শিদাবাদে। পুলিশ ও বিডিও-র সামনেই সংঘর্ষে জড়ালেন তৃণমূলের দুই পক্ষ। দফায় দফায় সংঘর্ষের জেরে উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় র্যাফ।

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলে। জুরানপুর গ্রাম পঞ্চায়েত এলাকার একটি মেছোভেড়ি ঘিরে গন্ডগোলের সূত্রপাত। মেছোভেড়ির বরাত কার দখলে থাকবে? তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত না পঞ্চায়েত সমিতির হাতে? তাই নিয়ে দীর্ঘদিন ধরে গণ্ডগোল চলছিল দুই গোষ্ঠীর মধ্যে। বিষয়টি অবগত ছিলেন ডোমকল থানার ওসি ও বিডিও। মেছো ভেড়ি নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর বিবাদ মেটাতে সালিশি সভার আয়োজন করা হয় প্রশাসনের তরফে। বিডিও অফিস চত্বরে সালিশি সভায় বসে তৃণমূলের দুই গোষ্ঠী। উপস্থিত ছিলেন থানার ওসি শৈলেন বিশ্বাস ও ব্লক উন্নয়ন আধিকারিক। 

বিডিও অফিস চত্বরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব

সালিশি সভায় শুরু হতেই বাক বিতণ্ডায় জড়ায় দুই পক্ষ। কোনও কিছু বুঝে ওঠার আগেই তাঁদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। শুধু তাই নয়, লাঠি নিয়ে একে অপরের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। বাইরে থেকে লোক এসে ইট-পাটকেল ছুঁড়তে থাকে বলে অভিযোগ। তৃণমূলের দুই পক্ষের সংঘর্ষের জেরে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা বিডিও অফিস চত্বর।থানার ওসির সামনেই সংঘর্ষ শুরু হতেই ঘটনার কিছুক্ষণের মধ্যে পৌঁছায় ডোমকল থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ পৌঁছে বিবাদমান দুই পক্ষকে দূরে সরিয়ে দেয়। সংঘর্ষের জেরে আহত হন দুই পক্ষের বেশ কয়েকজন। যদিও ঘটনা নিয়ে প্রকাশ্যে কেউ কিছু মন্তব্য করতে চাইনি।

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

Ajker Bangla News Live: Ayatollah Ali Khamenei - আলি খামেনেইকে মারার জন্য কেন শনিবার সকাল বেছে নিল আমেরিকা ও ইজরায়েল? চমকে ওঠা তথ্য
SIR Final List 2026: হুগলি জেলায় চূড়ান্ত ভোটার তালিকায় কত নাম বাদ পড়ল?