Jagadhatri Puja 2026: শাড়ি পরে মহিলা বেশে বরণ ডালা হাতে জগদ্ধাত্রী বরণ করেন পুরুষরা। তারপর রীতি মেনে জগদ্ধাত্রী প্রতিমা নিয়ে শোভাযাত্রায় বের হয়। শোনা যায়, কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের দেওয়ান দাতারাম সুর গৌরহাটিতে বাস করতেন। তিনি রাজার অনুমতিতে নিজের বাড়িতে জগদ্ধাত্রী পুজোর সূচনা করেছিলেন। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।
Jagadhatri Puja 2026: মহিলারা নয়, বরং মহিলা সেজে ঘোমটা টেনে প্রতিমা বরণ করেন পুরুষরা। যা দেখতে ভিড় জমায় দূর দূরান্তের মানুষ। চন্দননগরে প্রাচীন রীতি আবহমান কাল ধরে হয়ে আসছে। রীতিমতো শাড়ি পরে, মাথায় ঘোমটা দিয়ে মহিলা সেজে প্রতিমা বরণ করেন পুরুষরা। ২৩৪ বছর ধরে এই প্রথাই চলে আসছে ভদ্রেশ্বর তেঁতুলতলা জগদ্ধাত্রী বারোয়ারিতে। মোট ১১ পুরুষ তারা একেবারে মহিলাদের মতন সেজে মাথায় ঘোমটা দিয়ে সিঁদুরের তিলক পড়ে, শঙ্খ বাজিয়ে দেবীর কনকাঞ্জলি ও বিদায় বরণ সম্পন্ন করেন।
শাড়ি পরে জগদ্ধাত্রী ঠাকুরকে বরণ পুরুষদের! কোথায় রয়েছে এই নিয়ম?
জনশ্রুতি আছে, একদা ইংরেজ ছাউনি ছিল ভদ্রেশ্বর গৌরহাটি এলাকায়। ইংরেজ শাসনকালে সমগ্র অঞ্চল জঙ্গলে ভরা ছিল। ঘুরে বেড়াত গোরা সৈনিকের দল। ফলে, ঘরের বাইরে নিরাপত্তার অভাব বোধ করতেন মহিলারা। এছাড়াও নানা কারণে বাড়ির মহিলারা সেই সময় বাড়ি থেকে বেরোতেন না। থাকতেন পর্দার আড়ালে। তাঁদের স্থান ছিল বাড়ির অন্দরমহলে। তাই তৎকালীন সময়ে জগদ্ধাত্রী পুজোর আচার অনুষ্ঠান সবই সামাল দিতেন পুরুষরাই। এমনকী ঠাকুর বরণের ক্ষেত্রেও সেই প্রথা অব্যাহত থাকত। পরিবারের পুরুষরা মহিলাবেশে বাড়ির বাইরে ঠাকুরকে বরণ করতেন। আজও সেই প্রথা চলে আসছে ভদ্রেশ্বর তেঁতুলতলার পুজোয়।
শাড়ি পরে মহিলা বেশে বরণ ডালা হাতে জগদ্ধাত্রী বরণ করেন পুরুষরা। তারপর রীতি মেনে জগদ্ধাত্রী প্রতিমা নিয়ে শোভাযাত্রায় বের হয়। শোনা যায়, কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের দেওয়ান দাতারাম সুর গৌরহাটিতে বাস করতেন। তিনি রাজার অনুমতিতে নিজের বাড়িতে জগদ্ধাত্রী পুজোর সূচনা করেছিলেন। পরবর্তী সময়ে সেই জগদ্ধাত্রী পুজো চলে আসে তেঁতুলতলায়। নাম হয় তেঁতুলতলা বারোয়ারি।
যা বুড়িমা নামে পরিচিত হয়। প্রত্যেক বছর নবমীর পর দশমীর দিন হয় দেবীর বরণ। কিন্তু এবার প্রাকৃতিক দুর্যোগের কারণে দশমীর দুদিন পর দেবীকে বেদী থেকে নামিয়ে পুরুষরা মহিলা সেজে বরণ করেন। চন্দননগর তেমাথার রানী মাকেও বরণ করেন পুরুষরা। একই রকম ভাবে চাউলপট্টির আদি মাকে বরণ করেন পুরুষরা। আর বছরের পর বছর ধরে চলে আসছে এই নিয়ম।
















