নগ্ন ছবি ভাইরাল করার হুমকি, ইভটিজারের অত্যাচারে আত্মঘাতী কিশোরী

Published : Feb 01, 2020, 08:24 PM ISTUpdated : Feb 01, 2020, 08:25 PM IST
নগ্ন ছবি ভাইরাল করার হুমকি, ইভটিজারের অত্যাচারে আত্মঘাতী কিশোরী

সংক্ষিপ্ত

সোশ্যাল মিডিয়ায় নগ্ন ছবি ভাইরাল করার হুমকি যুবকের আতঙ্কে আত্মঘাতী দ্বাদশ শ্রেণির ছাত্রী অভিযুক্তের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের মৃতের পরিবারের তদন্তে পুলিশ

সোশ্যাল মিডিয়ায় নগ্ন ছবি ছড়িয়ে দেওয়ার হুমকিতে মানসিকভাবে ভেঙে পড়েছিল সে। আতঙ্কে শেষপর্যন্ত আত্মহত্যা করল এক স্কুল ছাত্রী। বাড়ি থেকেই উদ্ধার হল ঝুলন্ত দেহ। ঘটনাটি ঘটেছে নদিয়ার কালীগঞ্জে। স্থানীয় এক যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন মৃতের পরিবারের লোকেরা। তদন্তে নেমেছে পুলিশ।

মৃতের বাড়ি কালীগঞ্জের মাটিয়ারি সেনপাড়া এলাকায়। দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিল সে। পরিবারের লোকেদের দাবি, ওই কিশোরীকে বিয়ে করতে চেয়েছিল সুজিত ঘোষ নামে এলাকার এক যুবক। একাধিকবার প্রেমের প্রস্তাবও দিয়েছিল সে। কিন্তু লাভ হয়নি। এরপর নানাভাবে ওই ছাত্রীকে উত্যক্ত করতে শুরু করে সুজিত, এমনকী ভয়ও দেখাত সে।  তেমনই অভিযোগ পরিবারের লোকেরা। তাঁদের বক্তব্য, ওই কিশোরীকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করার হুমকি দিয়েছিল সুজিত। কিন্তু নিজের সিদ্ধান্তেই অনড় ছিল দ্বাদশ শ্রেণির ছাত্রীটি। আর সেটাই কাল হল। বাড়ির লোকেদের দাবি, সুজিত এতটাই মরিয়া হয়ে ওঠেছিল যে, ওই নাবালিকার নগ্ন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় সে। আর তাতেই মানসিকভাবে ভেঙে পড়ে ছাত্রীটি। সর্বক্ষণ সে আতঙ্কে ভুগত।

আরও পড়ুন: চা- শ্রমিকদের সই জাল, ব‍্যাঙ্ক থেকে ৩০ লক্ষ টাকা লোপাট

জানা গিয়েছে, শনিবার বাড়িতে দ্বাদশ শ্রেণির ওই ছাত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের লোকেরা। তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় কাটোয়া মহকুমা হাসপাতালে। কিন্তু শেষরক্ষা হয়নি।  ওই ছাত্রীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।  অভিযুক্ত সুজিত ঘোষের বিরুদ্ধে নদিয়ার কালীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন মৃতের পরিবারের লোকেরা। তদন্তে নেমেছে পুলিশ।

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

সুপ্রিম কোর্টের DA মামলায় নতুন মোড়,২৫%-এর জন্য রাজ্য সরকারি কর্মীদের চরম চিঠি নবান্নকে
'কমিশনের নির্দেশিকা লঙ্ঘন', ERO নিয়োগ নিয়ে রাজ্যকে তুলোধনা শুভেন্দু অধিকারীর