‘লক্ষ্মীর ভাণ্ডারে নতুন নাম লিখিয়েছেন…’ বিশেষ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী, কবে মিলবে ভাতা?

Published : Apr 07, 2026, 09:08 AM IST

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুবসাথী এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদনকারীদের জন্য বিশেষ বার্তা দিয়েছেন। তিনি আশ্বাস দিয়েছেন যে, যারা এখনও ভাতা পাননি, তাঁদের আবেদন প্রসেস করা হচ্ছে এবং তাঁরা শীঘ্রই টাকা পেয়ে যাবেন।

PREV
15

মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে এই রাজ্যে একাধিক ভাতা চালু করেছে। যার দ্বারা উপকৃত হচ্ছেন বহু সাধারণ মানুষ। এই সকল ভাতার তালিকায় আছে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে যুবশ্রী, কন্যাশ্রী, যুবসাথীর মতো প্রকল্প।

25

বর্তমানে এই প্রকল্পে বহু যুবকেরা আবেদন করলেও সকলে পাননি ভাতা। এবার তা নিয়ে বিশেষ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। সদ্য এক সভায় যুবসাথী প্রকল্প নিয়ে তিনি বলেন, যারা যুবসাথী প্রকল্পে ঢুকেছেন এবং নাম লিখিয়েছেন, হয়তো অনেক পাননি… কেউ কেউ… যে পাননি তাঁর নাম প্রসেস আছে পেয়ে যাবেন।

35

শুধু যুবসাথী নয়, এবার লক্ষ্মীর ভাণ্ডারেরও নতুন বহু আবেদন জমা পড়েছে। কিন্তু, অনেকেই পাননি সেই ভাতার টাকা। এার এই নিয়ে বিশেষ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। সদ্য মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, লক্ষ্মীর ভাণ্ডারেও কিছু নতুন নাম লিখিয়েছেন, যারা পাননি, পেয়ে যাবেন।

45

তৃণমূলনেত্রী বলেন, মনে রাখবেন, যুবসাথীতে পকেট খরচার জন্য টাকাটা দেওয়া হয়েছে। মাধ্যমিক পাস করলেই যাতে কলেজে গিয়ে অন্তত হাতখরচাক টাকাটা পাওয়া যায়, তাই…।

55

এটা ভিক্ষা বা ভাতা নয়। স্কলারশিপ তারা যেমন পাচ্ছিল পাবেন। স্কলারশিপের সঙ্গে এটাকার কোনও সম্পর্ক নেই। তাছাড়াও এদের জীবিকার সন্ধান আমরা করে দেব।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories