অর্পিতা ঘোষের সম্পত্তির চিত্র সামনে এল তাঁর নির্বাচনী হলফনামায়। গত কয়েক বছরে তাঁর সম্পত্তির পরিমাণে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গিয়েছে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময়ের তথ্য অনুযায়ী, পাঁচ বছরে তাঁর সম্পত্তি পাঁচগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছিল। সাম্প্রতিক হলফনামা বলছে, গত সাত বছরে তাঁর অস্থাবর সম্পত্তি প্রায় চারগুণ বেড়েছে। তবে উল্লেখযোগ্য বিষয়, তাঁর নিজের নামে কোনও বাড়ি নেই। একটি চারচাকা গাড়ি রয়েছে।
310
অস্থাবর সম্পত্তি
৫৯ বছর বয়সী অর্পিতা ঘোষ কলকাতার বেহালার বাসিন্দা। হলফনামা অনুযায়ী, তাঁর কাছে নগদ রয়েছে প্রায় ৪৫ হাজার টাকা। বিভিন্ন ব্যাঙ্কে সঞ্চয় ও স্থায়ী আমানত মিলিয়ে অর্থ রাখা আছে। শেয়ার বাজার ও মিউচুয়াল ফান্ডে মিলিয়ে প্রায় ৭.৫ লক্ষ টাকার বিনিয়োগ রয়েছে। পাশাপাশি রয়েছে জীবনবিমা পলিসি।
অর্পিতার একটি চারচাকা গাড়ি রয়েছে, যা তিনি ২০২০ সালে কেনেন। সেই সময় গাড়িটির মূল্য ছিল প্রায় ১১ লক্ষ টাকা। তাঁর নামে কোনও গয়না নেই। সব মিলিয়ে তাঁর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ১.২২ কোটির বেশি।
510
স্থাবর সম্পত্তি
হলফনামা অনুযায়ী, অর্পিতার নিজের নামে কোনও কৃষিজমি বা পৈতৃক সম্পত্তি নেই। এমনকি তাঁর নামে কোনও বাড়িও নেই। পাশাপাশি তাঁর কোনও ঋণও নেই বলে উল্লেখ করা হয়েছে।
610
সম্পত্তি বৃদ্ধির হিসাব
২০১৪ সালে প্রথমবার নির্বাচনে দাঁড়ানোর সময় তিনি তাঁর মোট সম্পত্তি প্রায় ৫.৪৪ লক্ষ টাকা বলে জানিয়েছিলেন। ২০১৯ সালে সেই পরিমাণ বেড়ে দাঁড়ায় প্রায় ২৮.২৪ লক্ষ টাকা। সাম্প্রতিক হিসাব অনুযায়ী, তাঁর বার্ষিক আয় ২০২৪-২৫ অর্থবর্ষে প্রায় ৯.২২ লক্ষ টাকা। গত কয়েক বছরে তাঁর সম্পত্তির পরিমাণ ধারাবাহিকভাবে বেড়েছে।
710
শিক্ষাগত যোগ্যতা
নাট্যকর্মী অর্পিতা ঘোষ ১৯৮৮ সালে স্কটিশ চার্চ কলেজ থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক হন।
810
ভোটের ময়দানে অভিজ্ঞতা
নাটকের মঞ্চ থেকে প্রথমবার ভোটের ময়দানে নামেন ২০১৪ লোকসভা নির্বাচনে। বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে সেবার নিকটতম প্রতিদ্বন্দ্বী আরএসপি-র বিমলেন্দু সরকারকে ১ লক্ষ ৭ হাজার ভোটে হারিয়ে সাংসদ হন। কিন্তু ২০১৯ লোকসভায় এই আসন থেকেই বিজেপির সুকান্ত মজুমদারের কাছে অর্পিতা হারেন প্রায় ৩৩ হাজার ভোটে। রাজ্যসভার সাংসদও ছিলেন. এবার লড়াই প্রথমবার বিধায়ক হওয়ার।
কঠিন লড়াই। জেতার সম্ভাবনা কমই ধরা হচ্ছে অর্পিতার। বালুরঘাটে এখন গেরুয়া দাপট। তবে বাম ভোট এবার বালুরঘাটে নির্ণায়ক হয়ে উঠতে পারে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.