CM Suvendu Adhikari: মুখ্যমন্ত্রীর বিরাট ঘোষণা। পুজোর আগে মাইনে বাড়ছে রাজ্য সরকারের কোন কোন কর্মীদের? বন সহায়ক দফতরের কর্মীদের জন্য ২০০০ টাকা করে বেতন বৃদ্ধির ঘোষণা করা হল। পাশাপাশি প্রাথমিক এবং উচ্চ-প্রাথমিক স্তরের প্যারা টিচারদের ক্ষেত্রে ৫ হাজার টাকা করে বেতন বৃদ্ধির ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত, আগের ঘোষণা মতোই ফরেস্ট গার্ডদের ৫০০০ টাকা করে ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেছেন তিনি (CM Suvendu Adhikari)। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মোট ১৫০০ জন কর্মী বন সহায়ক দফতরে বেতন বৃদ্ধির ফলে উপকৃত হবেন। সেইসঙ্গে, প্রাথমিকে প্যারা টিচার হিসেবে রয়েছেন মোট ২০,৩৪৩ জন। তারাও এই ভাতা বৃদ্ধির জেরে উপকৃত হবেন বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, ম্যানেজমেন্ট কর্মীদেরও সাম্মানিক বৃদ্ধির কথা ঘোষণা করেছেন তিনি। আগামী ১০ সেপ্টেম্বর, বিধানসভার বিশেষ অধিবেশন রয়েছে (West Bengal News)।
'কঠিন সিদ্ধান্ত! জানি, আমার ভোট কমে যাবে, তবুও...' | Suvendu Adhikari | Mobile Ban
শিক্ষা বন্ধুদের ৫০০০ টাকা এবং স্পেশ্যাল এডুকেটরদেরও ৫০০০ টাকা করে ভাতা বৃদ্ধি করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। অন্যদিকে, ম্যানেজমেন্ট স্টাফদের ক্ষেত্রেও ৫০০০ টাকা, ৭০০০ টাকা এবং ১০,০০০ টাকা অবধি পর্যায়ক্রমে ভাতা বৃদ্ধির ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি ৫০০০ টাকা করে বনকর্মীদের ভাতা বৃদ্ধি করা হচ্ছে। এই সিদ্ধান্ত কার্যকর হবে আগামী ১ অক্টোবর থেকে। সেইসঙ্গে, বনসহায়কদের ক্ষেত্রেও ভাতা বৃদ্ধি করা হয়েছে। এছাড়া প্রাক্তন বিধায়কদের মেডিক্যাল ভাতার পরিমাণ ৬০০০ টাকা থেকে বাড়িয়ে ১০,০০০ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত ইতিমধ্যেই কার্যকর করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
Malda | ভূতনির বাঁধে ভয়াবহ ধস! তলিয়ে যাবে গোটা কেশরপুর? | Suvendu Adhikari
অপরদিকে, ২৫-৬০ বছর বয়সী বিধবা মহিলাদের বিধবা ভাতা ছেড়ে দিয়ে এবার অন্নপূর্ণা যোজনায় নাম লেখানোর আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তারা যদি যোগ্য হন, তাহলে তারা ১৫০০ টাকার পরিবর্তে মাসে ৩০০০ টাকা করে পাবেন। আগামী নভেম্বর-ডিসেম্বর মাসে গ্রাম পঞ্চায়েত এবং পুরসভা স্তরে আবারও জনকল্যাণ শিবির আয়োজন করা হবে। সেই ক্যাম্পেই যে কোনও সামাজিক প্রকল্পের জন্য আবেদন করার সুযোগ মিলবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.