৩১ ডিসেম্বরের মধ্যে রাজ্যের মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা, বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রী

Published : Nov 24, 2026, 05:02 PM IST

রাজ্যবাসীর জন্য বিরাট ঘোষণা, যার ফলে ৩১ ডিসেম্বরের মধ্যে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের অ্যাকাউন্টে বকেয়া টাকা ঢুকবে। বিগত ছয় বছর ধরে আটকে থাকা ২৫০ কোটি টাকার মধ্যে ইতিমধ্যেই ১৫০ কোটি টাকা ট্রান্সফার করা হয়েছে।

PREV
15

বছর শেষে দারুণ খবর। ফের রাজ্যবাসীর জন্য বিরাট ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। ৩১ ডিসেম্বরের মধ্যে মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা। সদ্য এমনই জানিয়ে দিল শুভেন্দু অধিকারী। সোমবার নিউটাউনে গৌরী মেলার উদ্বোধন করে তিনি জানান, ৩১ ডিসেম্বরের মধ্যে মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা।

25

সোমবার নিউটাউনে গৌরী মেলার উদ্বোধন করে তিনি জানান, গত ছয় বছর ধরে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ইন্টারেস্ট সাবভেনশনের টাকা আটকে ছিল। এবার সেই টাকা তাদের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হবে।

35

এদিন উদ্বোধনে এসে মুখ্যমন্ত্রী আরও বলেন, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সরাসরি রাজ্যের ছয় লক্ষ স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। বিগত ছয় বছর ধরে আটকে থাকা ইন্টারেস্ট সাবভেনশনের মোটা ২৫০ কোটি টাকা পৌঁছে দেওয়া হবে।

45

জানা গিয়েছে, ইতিমধ্যে দফতরের সঙ্গে যুক্ত প্রায় ছয় লক্ষ স্বনির্ভর গোষ্ঠীর ভেরিফিকেশনের পর প্রায় ১৫০ কোটি টাকা ট্রান্সফার করা হয়ে গিয়েছে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে বাকিরা পাবেন টাকা।

55

এছাড়াও জানা গিয়েছে, কেন্দ্রের সঙ্গে যুক্ত হয়ে ইতিমধ্যেই রাজ্যে ৩০০টি মাইক্রো প্রোজেক্ট গ্রহণ করা হয়েছে। এগুলি আগামীদিনে রাজ্যে মহিলাদের স্বনির্ভর হয়ে উঠতে আরও সাহায্য করবে। ভবিষ্যতে সংখ্যা আরও বাড়ানো হবে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories