Suvendu Adhikari: শুভেন্দু অধিকারীর বড় উদ্যোগ, রাজ্যের ৫০০ থানায় চালু সাইবার ও মহিলা হেল্প ডেস্ক, পথে দুর্গা স্কোয়াড

Published : Jul 02, 2026, 08:50 PM IST
cm suvendu adhikari inaugurates 500 police stations from nabanna crime control message

সংক্ষিপ্ত

Suvendu On Police: নবান্ন থেকে একযোগে রাজ্যের ৫০০ থানায় চালু হল সাইবার অপরাধ ও মহিলা হেল্প ডেস্ক। পুলিশ আধুনিকীকরণে একাধিক বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

রাজ্যে সরকার গঠনের পরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পুলিশের আধুনিকীকরণ ও অপরাধ দমনে কড়া বার্তা দিয়েছিলেন। আর এই বার্তা কার্যকর করতে এবার তিনি গোটা রাজ্যে ৫০০ থানা উদ্বোধন করেন। পাশাপাশি পুলিশকেও রাজ্যের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে কড়া বার্তা দেন।

**১. রাজ্যজুড়ে চালু নতুন হেল্প ডেস্ক পরিষেবা**

বৃহস্পতিবার থেকে রাজ্যের সব থানায় একসঙ্গে চালু হয়ে গেল সাইবার অপরাধ ও মহিলাদের জন্য বিশেষ হেল্প ডেস্ক।

**২. নবান্ন থেকে ৫০০ থানায় উদ্বোধন**

মুখ্যমন্ত্রীর ঘোষণা মতোই নবান্ন সভাঘর থেকে একযোগে রাজ্যের ৫০০ থানায় এই পরিষেবার সূচনা করা হল।

**৩. ২৪ ঘণ্টা খোলা থাকবে মহিলা হেল্প ডেস্ক**

প্রশিক্ষিত মহিলা পুলিশকর্মীদের নিয়ে দিনরাত খোলা থাকবে এই ডেস্ক, মিলবে পরামর্শ ও কাউন্সেলিংয়ের সুবিধাও।

**৪. সাইবার প্রতারণা রুখতে ‘গোল্ডেন আওয়ার’-এর গুরুত্ব**

দ্রুত অভিযোগ নথিভুক্ত হলেই প্রতারিত টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা বাড়ে, জানালেন রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্ত।

**৫. জাতীয় সাইবার পোর্টালের সঙ্গে সরাসরি সমন্বয়**

জাতীয় সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালের সঙ্গে সমন্বয় রেখে কাজ করবে থানার এই নতুন হেল্প ডেস্ক।

**৬. ২০২২ সালের বরাদ্দ অবশেষে বাস্তবায়িত**

কেন্দ্রীয় সরকার আগেই টাকা বরাদ্দ করলেও, আগের সরকারের আমলে প্রকল্প রূপায়িত হয়নি বলে অভিযোগ ডিজির।

**৭. মহিলাদের সুরক্ষায় দুর্গাবাহিনীর পথচলা শুরু**

মোটরবাইকে টহল দেবেন দুর্গাবাহিনীর সদস্যেরা, প্রথম দফায় বরাদ্দ হয়েছে ২১৩টি মোটরসাইকেল।

**৮. লাইভ নজরদারিতে নয়া প্রযুক্তি**

কলকাতা সংলগ্ন পুলিশ জেলাগুলিতে বসছে ২০টি লাইভ অডিয়ো-ভিডিয়ো সম্প্রচার যন্ত্র ও ক্যামেরা।

**৯. পুলিশকে আধাসেনার মানে তুলতে চান মুখ্যমন্ত্রী**

রাজ্য পুলিশের হৃত গৌরব ফেরাতে এবং দক্ষতা বাড়াতে আধুনিকীকরণের উপর জোর দিলেন মুখ্যমন্ত্রী।

**১০. থানায় বাড়বে গাড়ির সংখ্যা, কড়া বার্তা পুলিশকর্মীদের**

আগামী অর্থবর্ষ থেকে থানাপিছু বাড়তি গাড়ি বরাদ্দের পাশাপাশি, পরিষেবা নিয়ে অভিযোগ যেন না আসে, সতর্ক করলেন মুখ্যমন্ত্রী।

 

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

মমতা জমানায় পুলিশ দিয়ে ধমকাতেন মহুয়া, তাই জনরোষ, ডিম কাণ্ডে মনে করালেন কেয়া
Annapurna Payment: কেন ঢোকেনি অন্নপূর্ণার টাকা? কারন জানলে চমকে উঠবেন! দেখুন বোলপুরে কী হল!