CM Suvendu Adhikari: "নিয়োগ দুর্নীতিতে রাজ্যের ভাবমূর্তি নষ্ট হয়েছে! বদলাতে হবে আমাদের", রোজগার মেলায় বললেন শুভেন্দু

Published : May 23, 2026, 12:28 PM IST
CM Suvendu Adhikari: "নিয়োগ দুর্নীতিতে রাজ্যের ভাবমূর্তি নষ্ট হয়েছে! বদলাতে হবে আমাদের", রোজগার মেলায় বললেন শুভেন্দু

সংক্ষিপ্ত

CM Suvendu Adhikari: শনিবার, শিয়ালদহে রোজগার মেলার (rojgar mela 2026 west bengal) অনুষ্ঠানে এসে সেই কথাই জানালেন বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উল্লেখ্য, নির্বাচনের আগে যে সমস্ত প্রতিশ্রুতি বিজেপি দিয়েছিল, পালাবলদের পর ক্ষমতায় এসেই তা পালন করার চেষ্টা করছে তারা। 

CM Suvendu Adhikari: মসনদে বসেই রাজ্যের ভাবমূর্তি ফেরানোর ক্ষেত্রে সচেষ্ট নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (cm suvendu adhikari)। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতির জেরে পশ্চিমবঙ্গের অনেক বদনাম হয়েছে। তাই আগামীদিনে সেই ভাবমূর্তি থেকে রাজ্যকে বের করে আনতে হবে বলে জানালেন শুভেন্দু। 

শনিবার, শিয়ালদহে রোজগার মেলার (rojgar mela 2026 west bengal) অনুষ্ঠানে এসে সেই কথাই জানালেন বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উল্লেখ্য, নির্বাচনের আগে যে সমস্ত প্রতিশ্রুতি বিজেপি দিয়েছিল, পালাবলদের পর ক্ষমতায় এসেই তা পালন করার চেষ্টা করছে তারা। এবার নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়েও যে রাজ্য সরকার জোরালো চিন্তাভাবনা শুরু করেছে, শনিবার সেটাই আরেকবার পরিষ্কার হয়ে গেল। 

"নিয়োগ দুর্নীতিতে রাজ্যের ভাবমূর্তি নষ্ট হয়েছে!

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে দেশের তরুণ-তরুণীদের ১০ লক্ষ চাকরি দেওয়ার অংশ হিসেবেই রাজ্যের বিভিন্ন জায়গায় রাজ্য সরকারের তরফে রোজগার মেলার আয়োজন করা হয়েছে। দেশের মোট ৪৭টি জায়গায় এই মেলার আয়োজন করা হয়েছে। আর এই মেলা থেকেই ৫১ হাজার ছেলেমেয়েকে চাকরির নিয়োগপত্র দেওয়া হয় শনিবার।

শিয়ালদহের রোজগার মেলায় এসে মুখ্যমন্ত্রী জানান, ‘‘আপনারা সবাই জানেন যে, পশ্চিমবঙ্গের অনেক বদনাম হয়ে গেছে। শিক্ষক নিয়োগ দুর্নীতি, পুর-নিয়োগ দুর্নীতি, হাইকোর্ট, সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ, ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মীর চাকরি বাতিল। নিয়োগ সংক্রান্ত বিষয়ে আমাদের রাজ্যের অনেক ক্ষতি হয়েছে। তাই বর্তমান সরকারের আমলে আগামীদিনে সরকারি স্তরে এবং সরকার পোষিত বিভিন্ন সংস্থায় নিয়োগ নিয়ে ভাবনাচিন্তা শুরু হয়ে গেছে।" 

রোজগার মেলায় বললেন শুভেন্দু

অন্যদিকে, বিধানসভার পরবর্তী অধিবেশনে নিয়োগ সংক্রান্ত নতুন আইন আনা হবে বলেও জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি আরও যোগ করেন, “আমাদের উদ্দেশ্য থাকবে, ওএমআরের কার্বন কপি পরীক্ষার্থীদের হাতে তুলে দেওয়া। পশ্চিমবঙ্গকে নিয়ে অনেক আশা ছিল। কিন্তু সেটা গত কয়েক বছরে ধ্বংস হয়ে গেছে। নিয়োগ দুর্নীতিতে রাজ্যের অনেক বদনাম হয়ে গেছে। স্বচ্ছতার সঙ্গে যাতে পরীক্ষা এবং নিয়োগ হয়, তার ব্যবস্থা করা হবে।" 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

TMC Councilor Death News: দেবরাজ চক্রবর্তী ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলরের অস্বাভাবিক মৃত্যু, বাড়ছে রহস্য
Bekar Bhata: যুবসাথীর সকল গ্রাহকেরাই পাবেন যুবশক্তির ৩ হাজার টাকা? বাদ পড়বেন কারা? প্রকাশ্যে নয়া জল্পনা