
খবরের শিরোনামে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা। বিগত কিছুদিন ধরে চলেছে এই বিতর্ক। ছাত্রছাত্রীদের আন্দোলনের জেরে পদত্যাগ করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এরই মাঝে বাংলার ১০০ নিট উত্তীর্ণ পরীক্ষার্থীদের জন্য বড় ঘোষণা শুভেন্দু সরকারের, নেওয়া হল বিশেষ উদ্যোগ। নীট উত্তীর্ণ পরীক্ষার্থীদের সংবর্ধনা জানাতে অভিনব ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী।
সূত্রের খবর, আজ নবান্নের সভা ঘরে বিকেল ৫টায় একটি বিশেষ অনুষ্ঠান হবে। সেখানে রাজ্যের প্রথম ১০০ জন সফল নিট পরীক্ষার্থীকে বিশেষ সংবর্ধনা দেওয়া হবে। এই একশো জনের প্রত্যেকের হাতে একটি করে ল্যাপটপ দেওয়া হবে। এই অনুষ্ঠানের প্রস্তুতি চলছে জোড় কদমে। এর দায়িত্বে আছেন বিশেষ সচিব ও সিনিয়ন ডেপুটি সেক্রেটারি। নবন্নের আন্ডারে সেক্রেটারিকেও প্রশাসনিক দায়িত্বে দেখভাল করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।
আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মোট ৪০০ জন অতিথি। রাজ্যের প্রথম ১০০ জন সফল নিট পরীক্ষার্থীরা ছাড়াও থাকবেন তাদের অভিভাবকেরা। থাকবেন সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষগণ। সব মিলিয়ে প্রস্তুতি চলছে জোর কদমে। নিট নিয়ে চলতে থাকা বিতর্কের মাঝে এক বিশেষ উদ্যোগ নিল বাংলার বিজেপি সরকার। জ্যের প্রথম ১০০ জন সফল নিট পরীক্ষার্থীকে বিশেষ সংবর্ধনা দেওয়া কথা ঘোষণা করা হয়েছে।
এদিকে নিট-ইউজি কেলেঙ্কারির তদন্ত মামলা হাতে নিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই (NEET UG paper leak)। অথচ, খোদ তাদের আইনজীবী হাজিরই হলেন না ফাস্ট-ট্র্যাক কোর্টে। ফলে, পিছিয়ে গেল শুনানি। ২০২৬ সালে, নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে গঠিত ফাস্ট-ট্র্যাক আদালতে প্রথম শুনানির দিনই গরহাজির রইলেন তদন্তকারী সংস্থা সিবিআই-এর আইনজীবী। ফলে, আগামী ৩ অগাস্ট অবধি শুনানি স্থগিত হয়ে গেল। সোমবার, ফাস্ট-ট্র্যাক আদালতের বিচারক অনু গ্রোভার বালিগার এজলাসে ধৃত দুই অভিযুক্ত বিকাশ বিওয়াল এবং দীনেশ বিওয়ালের জামিনের আবেদন সংক্রান্ত মামলার শুনানি ছিল (NEET paper leak Supreme Court)।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.