CPIM Best Chance Seats: উত্তরপাড়া থেকে ডোমকল, খাতা খুলতে এই দশ আসনের দিকে তাকিয়ে সিপিএম

Published : Apr 12, 2026, 06:24 PM ISTUpdated : Apr 12, 2026, 07:12 PM IST

CPIM Best Chance Seats: রাজ্যে হওয়া গত টানা তিনটে বিধানসভা নির্বাচনে শূন্য হাতে ফিরেছে বামফ্রন্ট। রাজ্যে টানা ৩৪ বছর ধরে শাসন করা সিপিএমের নেতৃত্বে বামেরা। তবে এবার শূন্য কাটিয়ে বিধানসভায় পা রাখতে মরিয়া লাল শিবির। আর যে ১০ আসনে বামেরা ভাল ফলের আশায়।

PREV
111
রাজ্যের যে দশ আসনে সম্মানজনক ফলের আশায় বামেরা

২০১৯ লোকসভা, ২০২১ বিধানসভা, ২০২৪ লোকসভা। রাজ্যে টানা তিনটি বিধানসভা নির্বাচনে কোনও আসন জিততে পারেনি বামফ্রন্ট। অথচ রাজ্যে একটা সময় টানা ৩৪ বছর ধরে রাজত্ব করেছে বাম সরকার। ১৯৭৭ থেকে ২০১১, বাংলার সিংহাসনে ছিলেন সিপিএমের দুই মুখ্যমন্ত্রী- জ্যোতি বসু ও বুদ্ধদেব ভট্টাচার্য। এবার আদাজল খেয়ে শূন্য কাটাতে নেমেছে লাল শিবির। এক নজরে দেখে নেওয়া রাজ্যের কোনও দশ আসনে সম্মানজনক ফলের আশা করছে সিপিএম।

211
১) উত্তরপাড়া- মীনাক্ষী মুখোপাধ্যায়

নি:সন্দেহে উত্তরপাড়ায় ভাল কিছুর অপেক্ষায় সিপিএম। তৃণমূলের নড়বড়ে জমি, দলের মজবুত সংগঠন ও নিচুতলায় মানুষের সঙ্গে কয়েক মাস যোগাযোগ বাড়িয়ে এই আসনে বাজিমাতের আশায় দলের তরুণী মুখ মীনাক্ষী মুখোপাধ্যায়-কে প্রার্থী করেছে সিপিএম। লাল শিবিরের আশা গত ৭ বছর ধরে চলা বামেদের খরা কাটিয়ে উত্তর দেবে উত্তরপাড়া।

প্রতিপক্ষ- শীর্ষান্য বন্দ্যোপাধ্যায় (তৃণমূল), দীপাঞ্জন চক্রবর্তী (বিজেপি)।  

311
রানীনগর- জামাল হোসেন

২০২৪ লোকসভায় রাজ্যের মধ্যে মাত্র একটি বিধানসভাতে লিড ছিল সিপিএমের। সেটা ছিল মুর্শিদাবাদের রানিনগর। রানিনগরে এবার রাজা হওয়ার আশায় বামেরা। এখানে সিপিএমের প্রার্থী জামাল হোসেন প্রচারে পরিশ্রম করছে।

প্রতিপক্ষ- আব্দুল সৌমিক হোসেন (তৃণমূল), জুলফিকার আলি (কংগ্রেস), রানাপ্রতাপ সিংহ রায় (বিজেপি)

411
ডোমকল- মুস্তাফিজুর রহমান

মুর্শিদাবাদের এই আসনে গতবার দারুণ ফাইট করেছিল সিপিএম। তবে সেবার বামেদের সঙ্গে কংগ্রেসের জোট ছিল। এবার কংগ্রেসের প্রার্থী রয়েছে। তবু প্রাক্তন পুলিশ কর্তা হুমায়ুন কবীরের বিরুদ্ধে জয়ের আশায় সিপিএমের প্রার্থী মুস্তাফিজুর রহমান। প্রচারে ঝড় তুলছেন মুস্তাফিজুর রহমান।

প্রতিপক্ষরা

হুমায়ুন কবীর (তৃণমূল), শাহনাজ বেগম (কংগ্রেস)।

511
উত্তর দমদম- দীপ্সিতা ধর

প্রতিপক্ষ- চন্দ্রিমা ভট্টাচার্য (তৃণমূল),  সৌরভ সিকদার (বিজেপি)।
২০১৬ বিধানসভায় উত্তর দমদম আসনে তৃণমূলের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য-কে হারিয়ে দিয়েছিলেন সিপিএমের তন্ময় ভট্টাচার্য। ২০২১-এ আবার সেখানে তৃণমূল জিতলেও এবার এই আসন পুনরুদ্ধার করতে মরিয়া সিপিএম তাদের অন্যতম সেরা বাজি দীপ্সিতা ধর-কে প্রার্থী করেছে সিপিএম। তবে এই আসনে বিজেপি প্রার্থী তথা প্রাক্তন সাংসদ-মন্ত্রী তপন সিকদারের ভাগ্নে সৌরভ সিকদার এবার চমক দিতে পারেন। 

611
করণদিঘি- হাজি সাহাবুদ্দিন

প্রতিপক্ষরা- গৌতম পাল (তৃণমূল), মুর্শিদ আলাম (কংগ্রেস), বীরাজ বিশ্বাস (বিজেপি)।

উত্তর দিনাজপুরের ইসলামপুরের এই আসনে সিপিএম এবার  আসন জেতার জোর চেষ্টা করছে। গতবার এই আসনে প্রায় ৫৫ শতাংশ ভোট পেয়ে জিতেছিলেন। তবে এবার অঘটনের আশায় মরিয়া সিপিএম।

711
জলঙ্গী- ইউনিস আলি সরকার

মূল প্রতিপক্ষরা- বাবর আলি (তৃণমূল), নব কুমার সরকার (বিজেপি), আব্দুর রেজ্জাক মোল্লা (কংগ্রেস)।

মুর্শিদাবাদের এই আসনে লড়াইয়ে আছেন সিপিএমের ইউনিস আলি সরকার। প্রচারে চেষ্টা করছেন।

811
যাদবপুর- বিকাশ রঞ্জন ভট্টাচার্য

প্রতিপক্ষরা-দেবব্রত মজুমদার (তৃণমূল), শর্বরী মুখোপাধ্যায় (বিজেপি)

দীর্ঘদিন ধরে যাদবপুর ছিল সিপিএমের গড়। ২০০৬ বিধানসভা নির্বাচনে এই আসন থেকে ৫৮ হাজার ভোটে জিতেছিলেন সেই সময় মুখ্যমন্ত্রী থাকা বুদ্ধদেব ভট্টাচার্য। ২০১১-তে সেখানে হেরে যান বুদ্ধদেব। তবে ২০১৬ ভোটে যাদবপুরে ফের জেতেন সিপিএমের সুজন চক্রবর্তী। ২০২১-এ তৃণমূলের কাছে চলে যাওয়া যাদবপুরে এবার সিপিএমের বাজি কলকাতার প্রাক্তন মেয়ের বিকাশরঞ্জন ভট্টাচার্য।

911
স্বরূপনগর- বিশ্বজিৎ মণ্ডল

প্রতিপক্ষরা- বীণা মণ্ডল (তৃণমূল), বৃন্দাবন সরকার (বিজেপি)।

উত্তর ২৪ পরগণায় সিপিএমের মজবুত ঘাঁটি এখনও স্বরূপনগর। সেখানে এবার অঘটনের আশায় সিপিএম।

1011
কামারহাটি- মানস মুখোপাধ্যায়

প্রতিপক্ষরা-

মদন মিত্র (তৃণমূল), অরূপ চৌধুরী (বিজেপি)।

তৃণমূল জমানায় মদন মিত্র-কে হারিয়েছিলেন সিপিএমের দাপুটে নেতা মানস মুখোপাধ্যায়। ২০১৬ ভোটে কামারহাটিতে মদনকে হারান মানস। তবে ২০২১-এ ফের জয়ের মুখ দেখেন মদন। সেবার অবশ্য সিপিএমের হয়ে লড়েননি মানস। এবার তিনি লড়ছেন। 'ম' বনাম 'মা'-এর লড়াইয়ে জয়ের আশা করছে সিপিএমের সমর্থকরা।

1111
বেহালা পশ্চিম- নিহার ভক্ত

প্রতিপক্ষরা-

রত্না চট্টোপাধ্যায় (তৃণমূল), ইন্দ্রনীল খাঁ (বিজেপি) ।

পাঁচবারের বিধায়ক পার্থ চট্টোপাধ্য়ায়ের অনুপস্থিতিতে চাপে থাকা তৃণমূলকে হারাতে এবার আদাজল খেয়ে নেমেছেন এলাকার প্রাক্তন কাউন্সিলর নিহার ভক্ত। গতবার তৃতীয় হয়েছিলেন, এবার নিহার কিছু করতে পারেন কি না সেটাই দেখার।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories