আইনি জটিলতা এড়াতে বুদ্ধিই ভরসা! বকরি ইদের কোরবানি নিয়ে বিস্ফোরক সিপিআই(এম) বিধায়ক

Published : May 24, 2026, 07:16 PM IST
CPIM MLA Says Eid Sacrifices Must Be Done Wisely Under Bengal Animal Slaughter Act

সংক্ষিপ্ত

Animal Slaughter Act: বকরি ঈদের আগে পশু কোরবানি নিয়ে মুখ খুললেন সিপিআই(এম) বিধায়ক মুস্তাফিজুর রহমান রানা। তিনি জানিয়েছেন, আগের মতো কোরবানি করা যাবে না। তবে তাঁর কথায়, "খুব বুদ্ধি করে কাজটা করতে হবে, কিন্তু কোরবানি হবে।" 

বকরি ইদে আগে পশ্চিমবঙ্গে পশু কোরবানি নিয়ে বড়সড় মন্তব্য করলেন সিপিআই(এম) বিধায়ক মুস্তাফিজুর রহমান রানা। তাঁর মতে, রাজ্য সরকার 'পশ্চিমবঙ্গ পশু জবাই নিয়ন্ত্রণ আইন, ১৯৫০' কঠোরভাবে কার্যকর করার সিদ্ধান্ত নেওয়ায়, আগের মতো করে আর কোরবানি দেওয়া যাবে না। রবিবার মুর্শিদাবাদে সংবাদ সংস্থা এএনআই-কে রানা বলেন, এই আইনটি নতুন কিছু নয়। বরং, এটি একটি পুরনো আইন যা আগের সরকারগুলো নাকি কঠোরভাবে প্রয়োগ করেনি।

শুভেন্দুর পশু জবাই আইনকে সমর্থন মোস্তাফিজুর রহমানের

বিধায়ক মোস্তাফিজুর রানা বলেন, "এই সরকার নতুন কোনও আইন আনেনি। এই আইন ১৯৫০ সাল থেকেই আছে। আগের সরকারগুলো এই আইন কঠোরভাবে কার্যকর করেনি, কিন্তু এই সরকার তা করতে চাইছে।"

তিনি আরও জানান, বকরি ইদের সময় নিয়মকানুন কার্যকর করা নিয়ে ইতিমধ্যেই থানা স্তরে প্রশাসনিক বৈঠক হয়ে গিয়েছে। সিপিআই(এম) বিধায়ক এএনআই-কে বলেন, "আমরা আগের মতো করে কোরবানি দেব না। খুব বুদ্ধি করে কাজটা করতে হবে, তবে কোরবানি হবে।"

রাজ্য সরকারের ১৩ মে-র একটি বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে এই রাজনৈতিক ও আইনি বিতর্ক শুরু হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে 'পশ্চিমবঙ্গ পশু জবাই নিয়ন্ত্রণ আইন, ১৯৫০' আরও কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

নতুন নির্দেশিকা অনুযায়ী, কোনও পশুকে জবাই করার জন্য ফিটনেস সার্টিফিকেট নিতে হলে পুরসভা বা পঞ্চায়েত কর্তৃপক্ষ এবং সরকারি পশুচিকিৎসকের যৌথ স্বাক্ষর লাগবে। সার্টিফিকেটে উল্লেখ করতে হবে যে পশুটির বয়স ১৪ বছরের বেশি, অথবা সেটি স্থায়ীভাবে অক্ষম বা প্রজনন ও কাজের জন্য অযোগ্য। এছাড়াও, প্রকাশ্য স্থানে পশু জবাই নিষিদ্ধ করা হয়েছে এবং শুধুমাত্র নির্দিষ্ট কসাইখানাতেই এই কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে, সিপিআই(এম) সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য এই পদক্ষেপের সমালোচনা করে দাবি করেন, এর ফলে গবাদি পশু ব্যবসায়ীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবেন, যাদের মধ্যে অনেকেই হিন্দু সম্প্রদায়ের।

বিকাশরঞ্জন এএনআই-কে বলেন, "গবাদি পশু ব্যবসায়ীদের মধ্যে একটা বড় অংশের মানুষ হিন্দু সম্প্রদায়ের। শুধুমাত্র ধর্মীয় বিবেচনার ভিত্তিতে কোনও সাংবিধানিক সরকারের নেওয়া পদক্ষেপ ব্যর্থ হতে বাধ্য।"

সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমও এই নির্দেশিকা কার্যকর করা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর মতে, গ্রামীণ অর্থনীতি অনেকটাই পশু পালন ও ব্যবসার উপর নির্ভরশীল। এদিকে, কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারের এই নির্দেশে স্থগিতাদেশ দিতে অস্বীকার করেছে এবং পুনরায় জানিয়েছে যে খোলা ও প্রকাশ্য স্থানে পশু জবাই আইনত নিষিদ্ধ।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Darjeeling: দার্জিলিঙে টাইগার হিলের সূর্যোদয় দেখার সময়ে বদলে, ক'টার মধ্যে পৌঁছতে হবেই?
মাতৃভাষায় জোর থেকে বাবা-মায়ের কথা, কৃতী ছাত্রদের প্রতি শমীকের বার্তা মন জিতল সকলের