Crime News: ৪ নম্বর বিয়ের পর স্ত্রীকে মেরে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ, চুঁচুড়ায় তাণ্ডব

Published : Mar 21, 2026, 05:24 PM IST
Chinsurah Housewife Allegedly Killed

সংক্ষিপ্ত

Crime News: পণের দাবিতে স্ত্রীর উপর অত্যাচার বা খুন, বিবাহ-বহির্ভূত সম্পর্কের জেরে স্বামীকে খুনের মতো ঘটনা নতুন কিছু নয়। এবার হুগলি জেলার চুঁচুড়ায় এরকমই এক মারাত্মক অভিযোগ উঠেছে। এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বিধানসভা নির্বাচনের (2026 West Bengal Legislative Assembly election) মুখে এই ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

DID YOU KNOW ?
শ্বশুরবাড়িতে ভাঙচুর
গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর পর তাঁর শ্বশুরবাড়িতে ভাঙচুর চালিয়েছেন বাপের বাড়ির সদস্যরা। প্রতিবেশীরাও প্রতিবাদে সরব।

West Bengal News: গৃহবধুর অস্বাভাবিক মৃত্যু। মেরে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ। এই ঘটনার জেরে শ্বশুরবাড়িতে তাণ্ডব। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল মৃতার শ্বশুরবাড়ি। হুগলি জেলার চুঁচুড়ার কাপাসডাঙ্গায় এই ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীপঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বছর তিনেক আগে বিয়ে হয়েছিল হাওড়ার সাঁকরাইলের বাসিন্দা মৌমিতা চক্রবর্তীর। তাঁর পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই পণের দাবিতে অত্যাচার চলত শ্বশুরবাড়িতে। মৌমিতাকে মারধরও করা হত। কয়েকবার এমনও হয়েছে, অত্যাচারের জেরে মৌমিতা তাঁর বাপের বাড়ি চলে যেতে বাধ্য হন। দীপঙ্কর তাঁকে বুঝিয়ে আবার নিয়ে আসেন কাপাসডাঙায়। কিন্তু তারপরেও মৌমিতার উপর অত্যাচার কমেনি। এবার চরম ঘটনা ঘটে গেল। মৌমিতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই তাঁর বাপের বাড়ির সদস্যদের পাশাপাশি শ্বশুরবাড়ির প্রতিবেশীরাও ক্ষোভে ফেটে পড়েন।

মৌমিতার শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে কী অভিযোগ?

মৃতার বাপের বাড়ির সদস্যরা জানিয়েছেন, শুক্রবার রাত ১২টা নাগাদ মৌমিতা তাঁর বাবার সঙ্গে ফোনে কথা বলেন। শনিবার সকাল ছ'টায় খবর দেওয়া হয়, তিনি গলায় দড়ি দিয়েছেন। এরপরই সাঁকরাইল থেকে লোকজন কাপাসডাঙ্গায় চলে আসে। ব্যাপক ভাঙচুর চালানো হয় মৃতার শশুরবাড়িতে। মৌমিতার কাকিমার অভিযোগ, 'বিয়ের পর থেকেই অত্যাচার করা হত। কয়েকবার মেটানোর চেষ্টাও করা হয়েছে। জিনিসপত্র, দেনা-পাওনা এসব নিয়ে চলত শারীরিক ও মানসিক নির্যাতন। পরে আমরা জানতে পারি এটা চার নম্বর বিয়ে ছিল জামাইয়ের।' 

মৌমিতার স্বামীর কঠোর শাস্তির দাবি

পরিবার সূত্রে জানা গিয়েছে, দীপঙ্কর গাড়ি চালক। তার প্রতিবেশীরা জানিয়েছেন, অত্যাচার করা হত বধূর উপর। উত্তেজনা তৈরি হওয়া, মৌমিতার শ্বশুরবাড়িতে ভাঙচুরের খবর পেয়ে ব্যান্ডেল পুলিশ ফাঁড়ি ও চুঁচুড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। খবর পেয়ে ঘটনাস্থলে যান চুঁচুড়া পৌরসভার আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্মল চক্রবর্তী। তিনিও জানান, এই পরিবারটির বিরুদ্ধে এর আগে অভিযোগ উঠেছে। ছেলেটির একাধিক বিবাহ।প্রতিবেশীদের সঙ্গেও গন্ডগোল হয়েছে। ওর আইনানুগ শাস্তি হওয়া উচিত।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
বিয়ের ৩ বছরের মধ্যে স্ত্রীকে খুনের অভিযোগ।
বিয়ের ৩ বছরের মধ্যে স্ত্রীর উপর অত্যাচার চালিয়ে খুন করার অভিযোগ। হুগলি জেলার চুঁচুড়ায় চাঞ্চল্য।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Rajanya Halder: জোরকদমে প্রচার শুরু সোনারপুরের বিদ্রোহী কন্যা রাজন্যা হালদারের
kalbaisakhi Alert: দার্জিলিঙে তুষারপাত, ৭ দিন বাংলায় তাণ্ডব চালাবে কালবৈশাখী, কবে কোন জেলায় ঝড়বৃষ্টি?