Flight Delayed: কলকাতায় কালবৈশাখী, ২ ঘন্টা দেরিতে ল্যান্ড করল অমিত শাহ-র বিমান

Published : Mar 28, 2026, 08:02 AM ISTUpdated : Mar 28, 2026, 08:18 AM IST
Amit shah

সংক্ষিপ্ত

শুক্রবার মধ্যরাতে প্রবল কালবৈশাখীর কারণে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিমান প্রায় ২ ঘন্টা দেরিতে কলকাতায় অবতরণ করে। বিমানটি দীর্ঘক্ষণ শহরের আকাশে চক্কর কাটে। শনিবার নিউটাউনের এক হোটেলে তৃণমূল সরকারের বিরুদ্ধে চার্জশিট প্রকাশ করার কথা তাঁর।

শুক্রবার মধ্যরাতের প্রবল ঝড়বৃষ্টি দেখা গিয়েছে শহরে। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকা ভিজেছে বৃষ্টিতে। আর এই বিপর্যয়ের জেরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ফ্লাইট দেরিতে ঢুকল শহরে। প্রায় ২ ঘন্টা দেরিতে এল বিমান।

জানা গিয়েছে, দিল্লি থেকে বিমানে আসছিলেন শাহ। তাঁর বিমানের অবতরনের নির্ধারিত সময়ের থেকে প্রায় ২ ঘন্টা দেরিতে হয়েছে অবতরন। বিমানের নির্ধারিত সময় ছিল রাত ১১টা ৪৫ মিনিট। যা বেড়ে যায়। হুট করে কলকাতার আবহাওয়া খেলা দেখাতে শুরু করে। বিদ্যুৎ, প্রবল বেগে ঝড় বইতে থাকে। শুরু হয় বৃষ্টিপাত। বিমানটি নৈহাটি, নদিয়া, উত্তর ২৪ পরগনার আকাশে চক্কর কাটতে থাকে।

আজ শনিবার দুপুরে নিউটাউনের এক হোটেলে তৃণমূল সরকারের বিরুদ্ধে চার্জশিট প্রকাশ করবে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে যা যা অভিযোগ রয়েছে, তা থাকবে এই চার্জশিটে।

গত ২ মাসধরে সংগঠনিক বৈঠক, জনসভা, প্রচার-অভিযান এবং পরিবর্তন যাত্রার মতো কর্মসূচিতে নেতত্ব দিতে একাধিকবার সফরে এসেছন শাহ। তিনি বাংলা দখলের জন্য অপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। এমনই মত অনেকের।

এদিক দিল্লি থেকে বিমানে আসছিলেন শাহ। তাঁর বিমানের অবতরণের নির্ধারিত সময় ছিল রাত ১১টা ৪৬ মিনিট। কিন্তু, হুট করে কলকাতার আবহাওয়া খেলা দেখাতে শুরু করে। বিদ্যুৎ, প্রবল বেগে ঝড় বইতে থাকে। শুরু হয় বৃষ্টিপাত। শেষে শনিবার ভোর রাত ১টা ৪৬ মিনিটে বিমানটি অবতরণ করে। রাত ২টো নাগাদ অমিত শাহ-র কনভয় শহরের এক নাম করা হোটেলের দিকে রওনা হয়। সেখানে তাঁকে স্বাগত জানান রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বরা। জানা যায়, শাহ রাত ১০টা ৪৬ মিনিটে দিল্লি রওনা হয়েছিলেন।

 

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

West Bengal Weather: সপ্তাহান্তে দুর্যোগের পূর্বাভাস, রাজ্যজুড়ে জারি হল হলুদ সতর্কতা
West Bengal Election 2026: প্রকাশিত হল দ্বিতীয় দফার সাপ্লিমেন্টারি লিস্ট! কী জানাচ্ছে কমিশন?