West Bengal Election 2026: ভোটের আগে খেল দেখাচ্ছে নির্বাচন কমিশন। কার্যত, একের পর এক কড়া নির্দেশ আসছে হেড কোয়ার্টার থেকে (election 2026 west bengal)। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্য পুলিশকে একাধিক নির্দেশ দিল নির্বাচন কমিশন (west bengal assembly election 2026)।
যাদের বিরুদ্ধে জামিনঅযোগ্য ধারা কার্যকর রয়েছে, তাদের প্রত্যেককে আগামী ১০ দিনের মধ্যে গ্রেফতার করতে হবে বলে জানিয়ে দিয়েছে কমিশন। সেইসঙ্গে, গত নির্বাচনে যে সমস্ত অপরাধমূলক মামলা হয়েছিল, সেগুলিরও দ্রুত নিস্পত্তি চাই।
অন্যদিকে, ভোটের সময় যেহেতু রাজ্যের প্রত্যেক সরকারি কর্মচারী নির্বাচন কমিশনের অধীনেই কাজ করে থাকেন, তাই তাদের বিরুদ্ধে যে কোনও ধরনের পদক্ষেপ নেওয়ার ক্ষমতা রয়েছে কমিশনের।
পুলিশ সুপার, পুলিশ কমিশনারেট এবং জেলা নির্বাচনী আধিকারিকদেরকে এবার সরাসরি চিঠি দিয়ে এই সমস্ত বিষয় জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরির নির্দেশ দিয়েছে তারা। সকল এসডিপিওদেরকে জানানো হয়েছে, ঘোষিত অপরাধীদের তালিকা বানাতে হবে দ্রুত।
তারপর তাদের গ্রেফতার করার জন্য বিশেষ অভিযান চালাতে হবে। প্রয়োজন হলে লুকআউট সার্কুলারও জারি করতে হবে পুলিশ-প্রশাসনকে। পাশের মহকুমা এবং নিজের জেলার পুলিশ-প্রশাসনের সঙ্গে নিয়মিত বৈঠক করতে হবে এসডিপিওদের।
অন্যদিকে, সমস্ত বিধানসভা কেন্দ্রের মধ্যে অশান্তিপ্রবণ এলাকা চিহ্নিত করতে হবে থানার ওসি এবং এসএইচওদের। শুধু তাই নয়, গত নির্বাচনে অপরাধে জড়িত দুষ্কৃতীদের চিহ্নিত করতে হবে।
সেইসঙ্গে, আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থীদের মিটিং, মিছিল এবং জনসভায় উপযুক্ত ও পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে হবে পুলিশকে। ভিআইপি কিংবা হুমকি পেয়েছেন, এমন ব্যক্তিদের নিরাপত্তার দায়িত্বও পুলিশকে বাড়তি উদ্যোগ নিয়ে দেখতে হবে। তাছাড়া হোটেল এবং লজগুলিতে নাকা চেকিং জারি রাখতে হবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.