Weather Update: শক্তি বাড়াচ্ছে আকভান, আজ থেকে ভিজবে দক্ষিণের একাধিক জেলা

Published : Nov 19, 2026, 07:01 AM IST

ঘূর্ণিঝড় আকভান ক্রমশ শক্তি বাড়িয়ে নেল্লোর ও বিশাখাপত্তনমের দিকে অগ্রসর হচ্ছে। এর জেরে আজ থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি ও দুর্যোগের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টির কারণে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে শীতের পারদ আরও নামবে।

PREV
15

ক্রমে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় আকভান। হাওয়া অফিস সূত্রে খবর, এই ঘূর্ণিঝড়টি পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এর জেরে আজ বৃহস্পতিবার থেকে শুরু হবে বৃষ্টি। আজ সকালে আরও শক্তি বাড়াবে আকভান।

25

শুক্রবার নেল্লোর ও বিশাখাপত্তনমের মধ্যবর্তী এলাকায় অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে আছড়ে পড়তে পারে। অন্যদিকে আজ থেকেই বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। এর জেরে নামবে পারদ। তেমনই আজ থেকে উত্তবঙ্গেও ঠান্ডা বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস।

35

হাওয়া অফিসের বুলেটিন অনুসারে, আজ সকাল থেকে আকাশ থাকবে মেঘলা। আজ বৃষ্টির সম্ভাবনা আছে একাধিক জেলায়। আজ বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে হতে পারে বালকা থেকে মাঝারি বৃষ্টি।

45

আজ ভারী বৃষ্টির সম্ভাবনা আছে একাধিক জেলায়। ভারী বৃষ্টি হতে পারে দক্ষিম ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর। তেমনই ৩০ থেকে ৪০ কিমি বেগে বইবে হাওয়া। মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে কলকাতা, হাওড়ার একাধিক অংশে।

55

এই দুর্যোগ বজায় থাকবে শুক্র ও শনিবারও। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের কয়েক অংশে হতে পারে বৃষ্টি। তেমনই পশ্চিমী ঝঞ্ঝার জেরে উত্তরঙ্গেও হতে পারে বৃষ্টি। এর জেরে নামবে পারদ।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories