Dilip Ghosh News: 'ক্ষমতা হারালে মানুষ আরও বেপরোয়া হয়ে ওঠে', অভিষেককে নিয়ে বোমা ফাটালেন দিলীপ ঘোষ

Published : Nov 18, 2026, 12:11 PM IST

Dilip Ghosh News: দিলীপ ঘোষ মানেই রাজ্য রাজনীতিতে নতুন নতুন খবর। বুধবার নিউটাউনের ইকোপার্কে প্রাতঃভ্রমণে বেরিয়ে ফের রাজ্য রাজনীতির একাধিক ইস্যু নিয়ে মুখ খুলেছেন তিনি। সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। কী বলেছেন তিনি? বিস্তারিত জানুন আরও…

PREV
16
অভিষেকের আদালতবিরোধী মন্তব্যে কী বললেন দিলীপ ঘোষ?

‘’এই বিরোধী পক্ষ যখন হাড়তে হাড়তে দেওয়ালের পিঠ থেকে তখন বিচার ব্যবস্থা নিয়ে উল্টো বলছেন। ইলেকশন কমিশনকে নিয়ে বলছেন। এই ধরনের যেগুলো সাংবিধানিক ব্যবস্থা যার উপরে আমাদের গণতন্ত্র দাঁড়িয়ে আছে তাকে টার্গেট করা মানে দেশকে দুর্বল করা। এরা যতক্ষণ জিততে থাকেন, ততক্ষণ বিচার ব্যবস্থাও ঠিক। ইলেকশন কমিশনও ঠিক। এরা হারতে আরম্ভ করলে তখন সব নিয়ে প্রশ্ন! এরা যখন ক্ষমতায় থাকেন, কারো কোন গণতান্ত্রিক অধিকার মানেন না। বিচার ব্যবস্থাকে মানেন না। এখন চাইছেন যে উনি যা ইচ্ছা করবেন, বিচার ব্যবস্থা ওনাকে বাঁচাবে। সাজা হবে না। এটা চলতে পারে না। সেজন্য ক্ষমতার বাইরে আছেন, এবার বুঝুন যে পরিস্থিতি কি আছে! সাধারণ মানুষ শোকজ করেছে! তারপরেও এই ধরনের মন্তব্য?''

26
কোথাও এতটা বেপরোয়া হয়ে উঠছে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়!

মানুষের ক্ষমতা চলে গেলে অনেকেই বেপরোয়া হয়। আরেকজন যুবনেতা আছেন তিনিও এই ধরনের কথাবার্তা মাঝে মধ্যে বলেন। এগুলো হারের হতাশা! আর কিছু না। কালীঘাটপন্থী তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ইস্যুতে সরব হয়েছেন বিজেপি নেতা তথা রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ।

36
চিন্ময় কৃষ্ণদাস তার জেল বদল হয়েছে

‘’বাংলাদেশে এই মুহূর্তে যে অরাজকতা চলছে; নৈরাজ্য চলছে। তার থেকে ফোকাস ঘরানোর একটা চেষ্টা চলছে বলে অনেকে মনে করছেন। তার উপর অত্যাচার হতে পারে এবং বাংলাদেশে আবার হিন্দু নিধন শুরু হতে পারে। এটা হচ্ছে বাংলাদেশের ব্যাপার। প্রভু এখন আন্তর্জাতিক একটা চরিত্র ফিগার হয়ে দাঁড়িয়েছেন। বাংলাদেশের হিন্দু সমাজ তার দিকে তাকিয়ে আছে। উনি জানবাজি রেখে লড়াই করেছেন এবং সারা দুনিয়া চাইছে যে ওনার সম্মান সুরক্ষা নিশ্চিত হোক। আমরা এটুকু বলতে পারি। কিন্তু যা হচ্ছে এটা চিন্তাজনক। যেন আমাদের সরকার কেন্দ্র সরকার থেকে যা করার করা হচ্ছে। এছাড়া এমনেস্টি ইন্টারন্যাশনাল বা ইত্যাদি যে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আছে তাদের এ ব্যাপারে হস্তক্ষেপ করা উচিত।''

46
বাংলাদেশ কেন বারবার অগ্নিগর্ভ?

‘’কেন গণতান্ত্রিক সরকার এসেও বাংলাদেশকে কিছুতেই কন্ট্রোল করতে পারছে না। বাসে আগুন লাগছে, থানায় আগুন দেওয়া হয়েছে ! মুসলিম কোন দেশেতে গণতন্ত্র স্থায়ী হয় না। আমাদের দেশে গণতন্ত্র এত বছর চলছে। বাংলাদেশ পাকিস্তান আমাদেরই একটা অংশ সেখানে স্থায়ী নয়। ওখানে হয় এক নায়কতন্ত্র চলবে, রাজা চলবে, না হলে মিলিটারি শাসন চলবে। এ দুটো দেশই তার প্রমাণ। তো সেটা তাদের ওই সংস্কৃতির মধ্যেই আছে। তাদের জীবন পদ্ধতির মধ্যেই আছে। এটা নিয়ে কিছু করার নাই। আর তার যারা তারা যা করছে তারা ভুগতে হচ্ছে। আর এভাবেই চলবে। সম্পূর্ণ সুন্দর দেশ আমাদের চোখের সামনে নষ্ট হচ্ছে।''

56
বাংলাদেশে হিন্দুরা বারবার আক্রান্ত

‘’বাংলাদেশে হিন্দুরা বারবার আক্রান্ত হচ্ছে। সংখ্যালঘুদের জীবন বিপন্ন! এটা তো সমস্ত মুসলিম দেশেতে, সংখ্যালঘুদের এই অবস্থা আছে। পাকিস্তানে ছিলেন, সংখ্যালঘুরা ধীরে ধীরে নিশ্চিহ্ন হয়ে গেছে। হয় কনভার্ট হয়ে যাবে। নাহলে পালিয়ে যাবে। এখন বাংলাদেশে। বড় সংখ্যায় হিন্দু সমাজ ছিল এখনো আছেন। তো ওখানে অস্থির পরিস্থিতির জন্য তাদের উপর বেশি আক্রমণ হচ্ছে। কিছু দুষ্কৃতকারী আছে ধর্মের নামে লুটপাট করে সম্পত্তি নিয়ে নিচ্ছে, অত্যাচার করছে। সরকার নাই , অরাজকতা চলছে। আর শেখ হাসিনাকে এইজন্য তাড়ানো হয়েছে যাতে এই ধরনের অত্যাচার করা যায়।''

66
এনকাউন্টার কি আরো প্রয়োজন আছে পশ্চিমবঙ্গে?

‘’প্রয়োজন অপ্রয়োজন পরিস্থিতির কারণে। এগুলো হচ্ছে এখানে আইন মানার অভ্যাস নাই। আইনকে চ্যালেঞ্জ করা, পুলিশকে চ্যালেঞ্জ করাটা ফ্যাশনে পরিণত হয়েছে। এখনো বড় বড় নেতারা কি স্টেটমেন্ট দিচ্ছেন? তো আইন আদালতের বিরুদ্ধে যাওয়াটা আমাদের পশ্চিমবাংলার ক্যারেক্টার। বহু বছর ধরে তো মানুষকে লাইনে আসতে, আনতে সময় লাগবেই। মানুষ যদি আইনের আধারে না আসে তাকে জোর করে তো আনতেই হবে। যে পুলিশকে গুলি মারছে, সাধারণ মানুষকে গুলি মারছে, তাকে তো সমাজে ছেড়ে রাখা যায় না।''

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories