
গত ১৫ বছর একজন নেত্রী নিজেকে ভগবান বানিয়েছিলেন...মমতাকে কটাক্ষ শমীকের
‘গত ১৫ বছর একজন নেত্রী নিজেকে ভগবান বানিয়েছিলেন! পায়ের তলায় থাকতেন রামকৃষ্ণদেবও!’ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এভাবেই তীব্র ভাষায় কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।
‘গত ১৫ বছর একজন নেত্রী নিজেকে ভগবান বানিয়েছিলেন! পায়ের তলায় থাকতেন রামকৃষ্ণদেবও!’ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এভাবেই তীব্র ভাষায় কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। ভগবান বিরসা মুন্ডুর ১৫১তম জন্মজয়ন্তী তথা ‘জনজাতি গৌরব দিবস’ উপলক্ষে নিউ আলিপুরের ট্রায়াঙ্গুলার পার্কে আয়োজিত অনুষ্ঠানে শ্রদ্ধার্ঘ্য জানান রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। সেখান থেকেই আদিবাসী ইস্যুতে তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন তিনি। তাঁর অভিযোগ, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অপমান করেছে তৃণমূল। পাশাপাশি, রাজ্যে একলব্য মডেল স্কুল প্রতিষ্ঠার ক্ষেত্রেও তৎকালীন সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বিজেপির রাজ্য সভাপতি। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে তাঁর এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।