রাজ্যের সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘভাতা (DA) নিয়ে মঙ্গলবার সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ তথ্য জানাল রাজ্য সরকার। বিচারপতি সঞ্জয় কারল এবং বিচারপতি প্রশান্তকুমার মিশ্রের বেঞ্চে এ দিন মামলাটি শুনানির জন্য ওঠে।
210
৬৫% DA নিয়ে রাজ্যের দাবি
রাজ্যের হয়ে আদালতে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। তিনি স্পষ্ট জানান, বকেয়া ডিএ-র মোট পরিমাণের ৬৫ শতাংশ ইতিমধ্যে সরকারি কর্মীদের মিটিয়ে দেওয়া হয়ে গিয়েছে, আর বাকি অংশ মেটানোর প্রক্রিয়া চলছে বলেও আদালতকে জানান তিনি।
310
৭ হাজার ৭০০ কোটি টাকা নিয়ে বড় দাবি রাজ্যের
রাজ্যের দাবি অনুযায়ী, বকেয়া ডিএ বাবদ এখনও পর্যন্ত ৭ হাজার ৭০০ কোটি টাকারও বেশি অর্থ ইতিমধ্যে বিতরণ করা হয়ে গিয়েছে সরকারি কর্মীদের মধ্যে। এই বিপুল অঙ্কের কথা তুলে ধরেই আদালতে নিজেদের অবস্থান স্পষ্ট করার চেষ্টা করে রাজ্য।
তবে রাজ্যের এই দাবির বিপরীতে সরকারি কর্মীদের একাংশের অভিযোগ, বাস্তবে অনেকেই এখনও বকেয়া ডিএ-র টাকা হাতে পাননি। ফলে রাজ্যের দেওয়া হিসেব আর বাস্তব পরিস্থিতির মধ্যে ফারাক থেকে যাচ্ছে বলে দাবি তাঁদের।
510
সরকারি কর্মীদের সওয়াল
সরকারি কর্মীদের হয়ে এ দিন আদালতে সওয়াল করেন আইনজীবী করুণা নন্দী এবং ফিরদৌস শামিম। তাঁদের মূল বক্তব্য ছিল, আদালতের নির্দেশ অনুযায়ী বঞ্চিত সব সরকারি কর্মীকেই বকেয়া ডিএ দেওয়ার কথা থাকলেও, বাস্তবে তা এখনও সম্পূর্ণ ভাবে কার্যকর হয়নি।
610
কারা DA পাননি- নাম জমা দিতে নির্দেশ
দু’পক্ষের বক্তব্য শোনার পরে সুপ্রিম কোর্টের বেঞ্চ নির্দেশ দেয়, যে সমস্ত কর্মী বকেয়া ডিএ না পাওয়ার অভিযোগ তুলছেন, তাঁদের প্রতিনিধিদের নাম আদালতের কাছে জমা করতে হবে। এর ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে বলে জানিয়েছে আদালত।
710
DA মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের ডিএ মামলার মূল রায়ে সুপ্রিম কোর্ট আগেই জানিয়েছিল, কর্মচারীদের বকেয়া ডিএ-র সম্পূর্ণ অর্থ রাজ্য সরকারকে মিটিয়ে দিতে হবে। তার মধ্যে ২৫ শতাংশ তৎক্ষণাৎ এবং বাকি ৭৫ শতাংশ ধাপে ধাপে মেটানোর নির্দেশ দেওয়া হয়েছিল, যাতে রাজ্যের উপর একসঙ্গে বাড়তি আর্থিক চাপ না পড়ে।
810
কমিটি গঠন করেছিল আদালত
বাকি ডিএ কী ভাবে ধাপে ধাপে মেটানো সম্ভব, তা খতিয়ে দেখার জন্য একটি মনিটরিং কমিটি গঠন করে দিয়েছিল আদালত। সেই কমিটি সম্প্রতি একটি বিস্তারিত রিপোর্ট জমা দিয়েছে সংশ্লিষ্ট সব পক্ষের কাছে।
910
কমিটির নির্দেশ
মনিটরিং কমিটির নির্দেশ অনুযায়ী, যে সব সরকারি কর্মীর ই-সার্ভিস বুক ইতিমধ্যে স্ক্যান করে আপলোড হয়ে গিয়েছে, তাঁদের ২০০৮ থেকে ২০১৫ সাল পর্যন্ত সময়ের ডিএ-র প্রথম কিস্তি আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে মিটিয়ে দিতে হবে।
1010
পরবর্তী শুনানি বুধবার
রাজ্য সরকার আদালতকে জানিয়েছে, ইতিমধ্যে ৬৪,৭৫৯ জন সরকারি কর্মীর ই-সার্ভিস বুক স্ক্যান করে আপলোড করার কাজ সম্পন্ন হয়েছে। গোটা মামলার পরবর্তী শুনানি হবে আগামী বুধবার, তখনই আরও স্পষ্ট হবে বাকি প্রক্রিয়ার অগ্রগতি।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.