DA: মার্চ মাসে সরকারি কর্মীদের ব্যাঙ্কে ঠিক কত টাকা ঢুকবে? ২৫% মহার্ঘ ভাতা ঘোষণার পরে হিসেব দেখুন

Published : Mar 16, 2026, 12:06 PM IST

DA Calculator: ভোট ঘোষণার আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় রাজ্যের সরকারি কর্মীদের DA বা মহার্ঘ ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছেন। তাতেই রাজ্যের সরকারি কর্মী আর অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরা হিসেব নিকেশ শুরু করে দিয়েছেন। 

PREV
110
DA পাবেন সরকারি কর্মীরা

রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর। দীর্ঘ লড়াইয়ের ফল পেতে চলেছেন রাজ্যের সরকারি কর্মীরা। ভোট ঘোষণার আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় রাজ্যের সরকারি কর্মীদের DA বা মহার্ঘ ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছেন। তাতেই রাজ্যের সরকারি কর্মী আর অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরা হিসেব নিকেশ শুরু করে দিয়েছেন।

210
মমতার ঘোষণা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ঘোষণা অনুযায়ী মার্চ মাসেই রাজ্য সরকারি কর্মীদের বকেয়া 25% DA মিটিয়ে দেবে সরকার। তাতেই মার্চে রাজ্যের সরকারি কর্মী আর অবসরপ্রাপ্তদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটি মোটা অঙ্কের টাকা ঢুকতে পারে।

310
বকেয়া DA হিসেব করার পদ্ধতি

বকেয়া ডিএ বা মহার্ঘ ভাতা কতটা হবে তা হিসেব করার পদ্ধতি কিছুটা হলেও সমস্যার। কত টাকা এক লপ্তে পাবেন সরকারি কর্মীরা- তা হিসেবের জন্য কয়েকটি তথ্য সরকারি কর্মীদের জানতে হবে। প্রথমেই জরুরি সরকারি কর্মীদের মূল বেতন জানা।

410
প্রথম পদক্ষেপ

নির্দিষ্ট সময়ের প্রতিটি মাসের জন্য সরকারি কর্মীদের বেসির পে বা মূল বেতন জানতে হবে। ব্র্যান্ড পে ও গ্রেড পে যোগ করতে হবে।

510
দ্বিতীয় পদক্ষেপ

আপনি যে শতাংশ হারে ডিএ পেয়েছেন, আর সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আপনার যা পাওয়ার কথা ছিল তার পার্থক্য বের করতে হবে।

610
তৃতীয় পদক্ষেপ

প্রতি মাসের মূল বেতনের সঙ্গে ওই পার্থক্যের শতাংশ গুণ করতে হবে। এরপর সব মাসের বকেয়া বের করতে হবে। তারপর সব মাসের বকেয়া যোগ করলে মোট বকেয়ার পরিমাণ পাওয়া যাবে।

710
চতুর্থ পদক্ষেপ

সরকারি কর্মীদের মোট বয়েকা অর্থের ২৫ শতাং হিসেব করলেই তারা জানতে পারবেন ৩১ মার্চ তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঠিক কত টাকা ঢুকবে।

810
প্রশ্ন বিজ্ঞপ্তি নিয়ে

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সরকারি কর্মীদের বকেয়া ২৫ শতাংশ ডিএ দেওয়া হবে। ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। রবিবার সোশ্যাল মিডিয়ায় এই ঘোষণা করেছেন। কিন্তু এখনও সরকার এই বিষয়ে কোনও বিজ্ঞপ্তি জারি করেনি। যা নিয়ে প্রশ্ন তুলেছেন সরকারি কর্মীরা।

910
সরকারি কর্মীদের বক্তব্য

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় বকেয়া ২৫ শতাংশ ডিএ ঘোষণাকে সরকারি কর্মীরা তাদের তাদের দীর্ঘ আন্দোলনের জয় হিসেবেই দেখছেন। তাদের কথায় মুখ্যমন্ত্রী বাধ্য হয়েই ডিএ ঘোষণা করেছেন। তাদের আন্দোলনের কারণেই এই সুফল পাচ্ছেন বলেও দাবি তাদের।

1010
সুপ্রিম কোর্টের নির্দেশ

সুপ্রিম কোর্ট ফেব্রুয়ারি মাসে ডিএ মামলার রায়ে রাজ্যের সরকারি কর্মীদের বকেয়া ২৫ শতাংশ ডিএ দ্রুত মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল। আর বাকি ৭৫ শতাংশ কখন কী ভাবে দেওয়া যায় তা খতিয়ে দেখার জন্য ইন্দু মালহোত্রার নেতৃত্বে একটি কমিটি তৈরি করেছিল। ইতিমধ্যে সেই কমিটি সুপ্রিম কোর্টে রিপোর্ট দিয়েছে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories