এপ্রিল থেকে বড় বদল, বাতিল হচ্ছে হাজার হাজার লক্ষ্মীর ভাণ্ডার অ্যাকাউন্ট, আপনি তালিকায় নেই তো?

Published : Mar 16, 2026, 11:31 AM IST

মমতা সরকারের জনপ্রিয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে এল নতুন নির্দেশিকা।  শুরু হচ্ছে কড়া যাচাই প্রক্রিয়া, যেখানে বয়স এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্কের মতো বিষয়গুলি খতিয়ে দেখা হবে। এই নিয়ম না মানলে হাজার হাজার নাম তালিকা থেকে বাদ যেতে পারে।

PREV
16

মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক প্রকল্প এনেছে বাংলায়। যার দ্বারা প্রতি মাসে উপকৃত হচ্ছেন রাজ্যবাসী। মাসে মাসে অ্যাকাউন্টে ঢোকে দেড় থেকে ২ হাজার টাকা মতো।

26

রাজ্যের সকল মহিলা থেকে শুরু করে বেকার যুবকেরা মাসে মাসে পাচ্ছেন ১৫০০ থেকে ২০০০ টাকা। তেমনই এই রাজ্যে ভাতা পেয়ে থাকেন বৃদ্ধরা। তেমনই নানান খাতে পড়ুয়াদের অ্যাকাউন্টে ঢোকে টাকা।

36

বাংলায় চালু থাকা ভাতার তালিকায় আছে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী থেকে কন্যাশ্রী, যুবশ্রীর মতো নানান প্রকল্প। তবে, এই সকল প্রকল্পের মধ্যে বেশি জনপ্রিয় লক্ষ্মীর ভাণ্ডার ভাতা।

46

এবার প্রকাশ্যে এল নয়া চমক। লক্ষ্মীর ভাণ্ডার ভাতা নিয়ে বিশেষ ঘোষণা করল মমতা সরকার। এবার কড়া হল প্রশাসন। শোনা যাচ্ছে, ফের শুরু হবে যাচাই প্রক্রিয়া। আর তারপরই বাদ যেতে পারে হাজার হাজার অ্যাকাউন্ট।

56

বর্তমানে ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা পেয়ে থাকেন লক্ষ্মীর ভাণ্ডার ভাতা। বর্তমানে সাধারণ জাতির মহিলারা ১৫০০ টাকা করে পেয়ে থাকেন। আর তপশিলি মহিলারা পান ১৮০০ টাকা করে।

66

এবার প্রকাশ্যে এল নয়া চমক। শুরু হচ্ছে যাচাই পর্ব। যাদের বয়স ২৫ থেকে ৬০-র মধ্যে নয়, তারা এবার বাদ পড়তে পারেন। তেমনই যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা নেই, তারা আর পাবেন না ভাতা। তাই সময় থাকতে সতর্ক হন। এই কয়টি কাজ দ্রুত সম্পন্ন করুন, তা না হলে বাদ পড়বেন আপনিও।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories