১০ বছর ধরে চলা DA মামলায় কী ভাবে জয় পেল সরকারি কর্মীরা? ছবিতে দেখুন মামলার টাইমলাইন

Published : Feb 06, 2026, 09:18 AM IST

DA case Timeline: ১০ বছরের আইনি টানাপোড়েনের পর অবশেষে জয় এল রাজ্যের সরকারি কর্মীদের হাতে। সুপ্রিম কোর্ট রাজ্যের সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে নির্দেশ দিয়েছে। রাজ্যের সরকারি কর্মীদের লড়াইয়ের পথ দেখুন। 

PREV
15
DA মামলা

শেষ পর্যন্ত জয় পেল রাজ্যের সরকারি কর্মীরা। গত প্রায় ১০ বছর থকে ডিএ বা মহার্ঘ ভাতার দাবিতে আইনি লড়াই চালিয়েছিল রাজ্যের সরকারি কর্মীরা। স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল (SAT) থেকে শুরু হয়েছিল মামলা লড়। সেখান থেকে কলকাতা হাইকোর্ট হয় সুপ্রিম কোর্ট। মামলা লড়ার সুদীর্ঘ পথ দেখুন।

25
আইনি লড়াই শুরু ২০২৬ সালে

কেন্দ্রের সঙ্গে সমহারে ডিএ বা মহার্ঘ ভাতার দাবিতে ২০২৬ সালে SAT-এ প্রথম মামলা দায়ের করেছিল রাজ্যের সরকারি কর্মীরা। সেখানে তারা জয় পায়। রাজ্যের সরকারি কর্মীদের পক্ষেই গিয়েছিল রায়।

35
কলকাতা হাইকোর্টে মামলা

কিন্তু SAT-র রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল ২০১৮ সালে। সেই বছরই ৩১ অগস্ট রাজ্য সরকারি কর্মীদের পক্ষ রায় দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেখানে বলা হয়েছিল ডিএ রাজ্য সরকারি কর্মীদের আইনসম্মত অধিকার। তবে ২০ মে ২০২২ সালে কলকাতা হাইকোর্ট চূড়ান্ত নির্দেশ দিয়েছিল. সেখানেই কেন্দ্রীয় হারে ডিএ ও বকেয়া মেটানোর নির্দেশ দিয়েছিল।

45
সুপ্রিম কোর্টে রাজ্য

কলকাতা হাইকোর্টের রায়কে চ্য়ালেঞ্জ জানিয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল সেই বছরই। ২০২২-২৬ সাল পর্যন্ত সুপ্রিম কোর্টে আইনি লড়াই করেছে রাজ্যের সরকারি কর্মীরা। বারবার পিছিয়েছে শুনানি। হতাশ হয়েছে রাজ্যের সরকারি কর্মীরা। কিন্তু হাল ছাড়েনি তারা। তারই মধ্যে ১৬ মে ২০২৫ সালে সুপ্রিম কোর্ট একটি অন্তর্বর্তী আদেশে রাজ্যকে নির্দেশ দেয় যে ২০০৯-২০১৯ এর বকেয়া ডিএ-র ২৫ শতাংশ ৬ সপ্তাহের মধ্যে দিতে হবে। ২৭ জুন ২০২৫ রাজ্য সরকার আর্থিক সংকটের কারণ দেখিয়ে এই টাকা মেটানোর জন্য আরও ৬ মাস সময় চায় এবং রায় পুনর্বিবেচনার আবেদন করে।

55
শুনানির পরেও অপেক্ষা

৮ সেপ্টেম্বর ২০২৫: দীর্ঘ শুনানি শেষে সুপ্রিম কোর্ট রায়দান স্থগিত রেখেছিল। রাজ্য সরকার ও রাজ্যের সরকারি কর্মীদের এই বিষয়ে হলফনামা জমা দিতেও নির্দেশ দিয়েছিল। তাও সবপক্ষ জমা দিয়েছিল। কিন্তু তারপরেও কেটে গিয়েছিল ৪ মাস। রীতিমত উদ্বেগে কাটিয়েছিল রাজ্যের সরকারি কর্মীরা। তারপর অবশেষে ২০২৬ সালের ৫ ফেব্রুয়ারি ডিএ মামলার রায় ঘোষণা করে সুপ্রিম কোর্ট।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories