DA Case: হঠাৎ করেই মহার্ঘ ভাতা মামলায় সুপ্রিম কোর্টে রাজ্য! কী বলছেন সরকারি কর্মীরা

Published : Apr 09, 2026, 07:17 PM IST

DA Case Supreme Court: আবারও সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মীদের DA বা মহার্ঘ ভাতা মামলা রীতিমত নাটকীয় মোড় নিলো। সূত্রের খবর রাজ্য সরকার আবারও দ্বারস্থ হয়েছে সুপ্রিম কোর্টের। 

PREV
19
DA মামলা সুপ্রিম কোর্টে

আবারও সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মীদের DA বা মহার্ঘ ভাতা মামলা রীতিমত নাটকীয় মোড় নিলো। সূত্রের খবর রাজ্য সরকার আবারও দ্বারস্থ হয়েছে সুপ্রিম কোর্টের।

29
DA পিটিশন

সূত্রের খবর সুপ্রিম কোর্টে রাজ্য সরকার DA প্রসঙ্গে এরটি পিটিশন দাখিল করেছেন। তবে রাজ্য সরকার কেন নতুন করে পিটিশন দাখিল করেছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও সামনে আসেনি। তবে পিটিশনটি গত ৮ এপ্রিল দায়ের করা হয়েছে।

39
সরকারি কর্মীদের প্রতিক্রিয়া

কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় পিটিশনের একটি স্ক্রিনশট পোস্ট করেছেন বলে জানা গিয়েছে। বিষয়েটি এখনও প্রক্রিয়াধীন রয়েছে। এর বেশি আর কোনও তথ্য পাওয়া যায়নি।

49
ডিএ প্রক্রিয়া

ইতিমধ্য়েই সুপ্রিম কোর্টের নির্দেশমত রাজ্য সরকার সরাকরি কর্মীদের বকেয়া ডিএর টাকা মিটিয়ে দিতে শুরু করেছে। রাজ্য সরকারি কর্মীদের পাশাপাশি আধা সরকারি ও সরকারি অনুমোদিত সংস্থার কর্মীদেরও ডিএ দেওয়ার বিষয়ে তোড়জোড় শুরু হয়েছে।

59
দুই কিস্তিতে বকেয়া

সরকার দুই কিস্তিতে বকেয়া টাকা মিটিয়ে দেবে বলে জানিয়েছিল। ইতিমধ্যেই এক কিস্তির টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। পরবর্তী কিস্তির টাকা ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে দেওয়া হবে। তবে বাকি টাকা কবে মেটানো হবে তা স্পষ্ট করেনি নবান্ন।

69
সুপ্রিম কোর্টে শুনানি

রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মামলার পরবর্তী শুনানি সুপ্রিম কোর্টে হবে আগামী সপ্তাহে। ১৫ কি ১৬ এপ্রিল এই মামলার শুনানি হতে পারে। সেই সময় সুপ্রিম কোর্ট এই বিষয়ে কোনও নির্দেশ দিতে পারে বলেও অনুমান রাজ্য সরকারি কর্মীদের।

79
সুপ্রিম কোর্টের রায়

গত ৫ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মামলায় গুরুত্বপূর্ণ রায় দিয়েছিল। বলেছিল,দ্রুত বকেয়া ২৫ শতাংস মিটিয়ে দিতে হবে। বাকি ৭৫ শতাংশ কীভাবে মিটিয়ে দেওয়া হবে তা খতিয়ে দেখতে ইন্দু মালহোত্রার নেতৃত্বে একটি কমিটি গঠন করেছিল।

89
৭৫ শতাংশ - নিষ্পত্তি

সুপ্রিম কোর্ট আগামী শুনানিতে ৭৫ শতাংশ নিয়ে গুরুত্বপূর্ণ রায় দিতে পারে বলেও আশা রাজ্য সরকারি কর্মীদের। পাশাপাশি রাজ্য সরকার ও সরকারি কর্মীদের মামলাগুলি নিয়েও আলোচনা হতে পারে বলেও আশা ।

99
ডিএ লড়াই

দীর্ঘ ১০ বছর ধরে রাজ্য সরকারি কর্মীরা বকেয়া ডিএ-এর দাবিতে লড়াই করছে। সুপ্রিম কোর্টের রায়ের পরেও রাজ্য সরকারি তাদের ডিএ দিতে টালবাহানা করছে বলেও অভিযোগ সরকারি কর্মীদের।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories