MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • SIR-এ বাদ পড়া ৯১ লক্ষের মধ্যে ৬৩% হিন্দু! মুসলিমের সংখ্যা কত? সংখ্যা তরজায় TMC-BJP

SIR-এ বাদ পড়া ৯১ লক্ষের মধ্যে ৬৩% হিন্দু! মুসলিমের সংখ্যা কত? সংখ্যা তরজায় TMC-BJP

TMC Vs BJP: নির্বাচন কমিশন তালিকা প্রকাশের পর কেটে গেছে ৪৮ ঘণ্টার বেশি সময়। সেই তালিকা প্রকাশের পরই তৃণমূল কংগ্রেস দাবি করেছে বাদ পড়াদের মধ্যে প্রায় ৬৩% হিন্দু। প্রতিবাদে সরব হয়েছে বিজেপি। 

2 Min read
Author : Saborni Mitra
Published : Apr 09 2026, 05:56 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
SIR
Image Credit : Asianet News

SIR

রাজ্য চলা ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়া বা SIR-এ এপর্যন্ত ৯১ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে ভোটার তালিকা থেকে। কিন্তু বাদ পড়া ভোটারদের মধ্যে ঠিক কতজন হিন্দু আর কতজন মুসলিম তা কোনও হিসেব দেয়নি নির্বাচন কমিশন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
সংখ্যা প্রকাশ তৃণমূলের
Image Credit : Getty

সংখ্যা প্রকাশ তৃণমূলের

নির্বাচন কমিশন তালিকা প্রকাশের পর কেটে গেছে ৪৮ ঘণ্টার বেশি সময়। মঙ্গলবার নির্বাচন কমিশন তালিকা প্রকাশ করেছে। সেই তালিকা প্রকাশের পরই তৃণমূল কংগ্রেস দাবি করেছে বাদ পড়াদের মধ্যে প্রায় ৬৩% হিন্দু। যা নিয়ে কিছুটা হলেও ভোটের মুখে অস্বস্তিতে পড়েছে বিজেপি।

Related Articles

Related image1
Kalatan Dasgupta: গাল ভর্তি হাসি থাকলেও জমা পুঁজি 'শূন্য', কলতান দাশগুপ্তর সম্পত্তির হিসেব
Related image2
Modi Vs Mamata: বাংলার ভোটে ইস্যু মাছ! মোদী-মমতা 'মাছ' তরজা নিয়ে উত্তপ্ত ভোটের ময়দান
310
প্রথম তালিকা
Image Credit : Getty

প্রথম তালিকা

তৃণমূল কংগ্রেসের দাবি এসআইআর-এর একদমই প্রথম পর্যায়ে তালিকা তেকে ৫৮ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছিল। সেখানে ৪৪ লক্ষই ছিল হিন্দু ভোটার। মাত্র ১৩ লক্ষ মুসলিমের নাম বাদ পড়েছিল।

410
দ্বিতীয় পর্ব
Image Credit : Pixlr

দ্বিতীয় পর্ব

তৃণমূল কংগ্রেসের দাবি দ্বিতীয় পর্বে তালিকা থেকে নাম বাদ গিয়েছিল সাড়ে ৫ লক্ষ। তারমধ্যে ৫ লক্ষ ২৮ হাজারই হিন্দু ভোটারের নাম কাটা গিয়েছিল। বাদ পড়া মুসলিমের সংখ্যা ১৩ হাজার।

510
তৃতীয় পর্ব
Image Credit : Getty

তৃতীয় পর্ব

তৃণমূল কংগ্রেসের দাবি তৃতীয় অর্থাৎ একদম শেষ পর্বে তালিকা থেকে বাদ পড়েছে ২৭ লক্ষ ভোটারের নাম। তবে শেষ তালিকায় হিন্দুদের তুলনায় মুসলিমদের নাম বেশি বাদ পড়েছে। তৃণমূল কংগ্রেসের দাবি শেষ পর্বে মুলসিমদের নাম বাদ পড়েছে ১৭ লক্ষেরও বেশি। আর হিন্দুদের সংখ্যা প্রায় ৮৪ হাজার।

610
শতাংশের হিসেবে
Image Credit : Asianet News

শতাংশের হিসেবে

শতাংশের হিসাব কষলে দেখা যাচ্ছে, প্রথম পর্বে যে নাম বাদ পড়েছিল, তার মধ্যে প্রায় ৭৫ শতাংশ হিন্দু এবং মুসলিম প্রায় ২৩ শতাংশ। অন্য ধর্মাবলম্বীদের নাম বাদ পড়েছিল প্রায় ২ শতাংশ। দ্বিতীয় পর্বে যে নাম বাদ পড়েছিল তাতে হিন্দু নাম আরও অনেক বেশি। প্রায় ৯৭ শতাংশ। মুসলিম আড়াই শতাংশ । অন্যান্য ১ শতাংশেরও কম। তৃতীয় পর্বে, অর্থাৎ বিবেচনাধীন তালিকা থেকে বাদ পড়ার হিসাব বলছে, হিন্দু নাম বাদ পড়েছে ৩০ শতাংশ। মুসলিম নাম তার দ্বিগুণেরও বেশি। ৬৫ শতাংশ, অন্যান্য ৪ শতাংশের কিছু বেশি।

710
আনুপাতিক হার
Image Credit : Getty

আনুপাতিক হার

শতাংশের হিসাবে হিন্দু নাম বাদ পড়েছে প্রায় ৬৩ শতাংশ। মুসলিম ৩৫ শতাংশ। আনুপাতিক হিসাবে হিন্দু-মুসলিম নাম বাদ পড়ার হার ২:১।

810
তৃণমূল কংগ্রেসের দাবি
Image Credit : X

তৃণমূল কংগ্রেসের দাবি

নামের এই হিসেব নিকেশ প্রকাশ করে তৃণমূল কংগ্রেসের দাবি অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের দেশ থেকে বের করে দিতে গিয়ে বিজেপি সরকার দেশের সাধারণ মানুষকেই ভোটের লাইনে দাঁড় করিয়ে দিয়েছে। তৃণমূলের দাবি বিজেপি হিন্দু ভোটকে টার্গেট করলেও তারা যে হিন্দুদের পক্ষে নেই তা এই তালিকা থেকেই স্পষ্ট।

910
পাল্টা দাবি বিজেপির
Image Credit : Social Media

পাল্টা দাবি বিজেপির

তৃণমূল কংগ্রেস যে পরিসংখ্যান দিয়েছে তার সত্যতা কোথায়? প্রশ্ন তুলেছে বিজেপি। পাশাপাশি গেরুয়া শিবিরের দাবি, নির্বাচন কমিশন এই কোন সম্প্রদায়ের কত নাম বাদ গিয়েছে সেই তথ্য এখনও প্রকাশ করেনি । তাহলে তৃণমূল কংগ্রেস কোথা থেকে এই পরিসংখ্যান পেলো?

1010
SIR নিয়ে তরজা
Image Credit : Getty

SIR নিয়ে তরজা

ভোটার তালিকার নিবিড় সংশোধন শুরু থেকেই রাজ্যের শাসক আর বিরোধী দলের মধ্যে তরজা শুরু হয়েছে। একটা সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে জানিয়েছিলেন তিনি এসআইআর করতে দেবেন না। কিন্তু শেষপর্যন্ত ভোটের আগেই একাধিক বাধাবিপত্তি পেরিয়ে এসআইআর হয়েছে রাজ্য।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Yuva Shakti: আধার কার্ডের এই কাজটা না করলে বেকার ভাতার ৩০০০ টাকা পাবেন না, জরুরি আপডেট
Recommended image2
Now Playing
Jalpaiguri News: তন্ত্র পুজোর আড়ালে ভয়ংকর কাণ্ড! নাবালককে নিয়ে মহিলার কীর্তি জেনে শিউরে উঠবেন
Recommended image3
লক্ষ্মীর ভাণ্ডারের সব উপভোক্তা পাবেন না ৩০০০ টাকা! অন্নপূর্ণা ভাণ্ডারের আপনি তালিকায় আছেন তো, চেক করুন
Recommended image4
Now Playing
Sandeshkhali Case: গ্রেফতার করেনি মমতার পুলিশ, পালাবদল হতেই এবার খাঁচায় শাহজাহানের ২ নেত্রী! কী প্ল্যান CBI-এর?
Recommended image5
DA West Bengal: বকেয়া ডিএ নিয়ে ঘোষণা হবে? ৩০ তারিখ বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Related Stories
Recommended image1
Kalatan Dasgupta: গাল ভর্তি হাসি থাকলেও জমা পুঁজি 'শূন্য', কলতান দাশগুপ্তর সম্পত্তির হিসেব
Recommended image2
Modi Vs Mamata: বাংলার ভোটে ইস্যু মাছ! মোদী-মমতা 'মাছ' তরজা নিয়ে উত্তপ্ত ভোটের ময়দান
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved