DA Case সুপ্রিম কোর্টে আবারও নয়া মোড় নিল, রাজ্য সরকার দাখিল করেছে আরও একটি মামলা

Published : Mar 12, 2026, 03:19 PM IST

DA Case In Supreme Court: সুপ্রিম কোর্ট নতুন মোড় নিল রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা। ডোড়া আইনি জটে আবারও আটকাতে পারে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া প্রাপ্য়। রিভিউ পিটিশন দাখিল রাজ্যের। 

PREV
110
DA-এ নিয়ে নতুন পদক্ষেপ

রাজ্য সরকার ও সরকারি কর্মীদের মধ্যে দীর্ঘ দিন ধরেই DA বা মহার্ঘ ভাতা নিয়ে আইনি লড়াই চলছিল। ফেব্রুয়ারি মাসে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারকে বকেয়া 25% মহার্ঘ ভাতা মিটিয়ে দিতে নির্দেশ দিয়েছিল। যা নিয়ে রাজ্য সরকার আগেই একটি আবেদন জানিয়েছিল। এবার ডিএ না দেওয়ার জন্য আরও একটি পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার।

210
সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল

সূত্রের খবর এবার রাজ্য সরকার সুপ্রিম কোর্টের DA মামলা নিয়ে নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করেছে। যা আনুষ্ঠানিকভাবে একটি নতুন আইনি পদক্ষেপ।

310
সুপ্রিম কোর্টের রায়

গত ৫ ফেব্রুয়ারি ২০২৬, সুপ্রিম কোর্ট রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা মামলায় রায় ঘোষণা করেছিল। সেখানে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে জানিয়ে দিয়েছিল, দ্রুত বকেয়া 25% ডিএ মিটিয়ে দিতে হবে রাজ্যের সরকারি কর্মীদের। আর বাকিটা কীভাবে কবে মেটানো হবে তার জন্য প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বে একটি কমিটিও গঠন করেদিয়েছিল।

410
পাল্টা রিভিউ পিটিশন রাজ্যের

সুপ্রিম কোর্টের এই রায়ের বিরুদ্ধেই পাল্টা রিভিউ পিটিশন দাখিল করেছে রাজ্য সরকার। এরই মাধ্যমে রাজ্য সরকার সুপ্রিম কোর্টকে তার নিজের রায়ই আনুষ্ঠানিকভাবে পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে। যার কারণে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা অন্য দিকে মোড় নিতে পারে বলেও মনে করছেন একাংশ।

510
কখন রিভিউ পিটিশন দাখিল?

গত ৯ মার্চ ২০২৬, আর্থাৎ সোমবার বিকেল ৫টা ৪৮ মিনিটে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করেছে রাজ্য। যদিও এটির শুনানি কবে হবে তা এখনও জানায়নি সুপ্রিম কোর্ট।

610
মামলার নাম

এই আইনি লড়াইটি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল বনাম কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ নামে নথিবদ্ধ। এটি রিভিউ পিটিশন। ৫ ফেব্রুয়ারির রায়কে যে রাজ্য সরকার চ্যালেঞ্জ করছে তা মামলার আবেদনেই স্পষ্ট করে উল্লেখ করেছে নবান্ন।

710
শুনানির সম্ভাবনা

আগেই সুপ্রিম কোর্টে রাজ্য সরকার জানিয়েছিল বকেয়া ডিএ দিতে তাদের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হোক। তারপরই রাজ্য সরকার রিভিউ পিটিশন দাখিল করল। যার কারণে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা আবারও আদালতেই ঝুলে রইল বলেও মনে করেছেন অনেকে।

810
কোন পথে ডিএ মামলা?

জোড়া মামলায় আরও পিছতে পারে রাজ্য সরকারি কর্মীদের ডিএ পাওয়ার দিনক্ষণ। যার কারণে আবারও রাজ্য সরকারি কর্মীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।

910
রাজ্য সরকারি কর্মীদের দাবি

রাজ্য সরকারি কর্মীরা জানিয়েছেন, বকেয়া ডিএ তাদের অধিকার। আর সেইকারণে তারা এখনই লড়াইয়ের ময়দান থেকে সরে আসছেন না। ডিএ পাওয়ার জন্য তারা আইনি লড়াইয়ের পাশাপাশি আন্দোলন চালিয়ে যাবেন।

1010
কাল ধর্মঘটের ডাক

রাজ্য সরকারি কর্মীরা জানিয়ে দিয়েছেন, কাল অর্থাৎ শুক্রবার ডিএর দাবিতে পথে নেমে আন্দোলন করবেন তাঁরা।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories