MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Bay Leaf Advantages in Smartphone
Bengal Richest Person
Ranu Mondal Video Viral
8th Pay Commission
West Bengal Teachers Test Exam
West Bengal DA
Ration Cards
Biswajit Chakraborty
BJP Bypoll Candidate List 2026
Viral Tea News
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • DA কমিটির রিপোর্ট আটকাতে নতুন চাল রাজ্যের! এবার কী হবে রাজ্য সরকারি কর্মীদের

DA কমিটির রিপোর্ট আটকাতে নতুন চাল রাজ্যের! এবার কী হবে রাজ্য সরকারি কর্মীদের

সুপ্রিম কোর্টের DA কমিটির রিপোর্ট কবে পেশ করা হবে তা পুরোপুরি অনিশ্চিত। কারণ সূত্র মারফত জানা গিয়েছে রাজ্য সরকার ডিএ কমিটিকে তেমনভাবে সাহায্য করছে না। যার কারণে কাজে সমস্যা তৈরি হচ্ছে। 

2 Min read
Author : Saborni Mitra
Published : Mar 06 2026, 02:32 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
DA মামলা
Image Credit : stockPhoto

DA মামলা

পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা বা DA নিয়ে এখনও পর্যন্ত কোনও কথা ঘোষণা করেনি রাজ্য সরকার। যদিও সরকারি কর্মীরা ডিএ নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের তৈরি করে দেওয়া ডিএ কমিটির রিপোর্ট আজ জমা হওয়ার কথা।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
DA রিপোর্ট নিয়ে চর্চা
Image Credit : stockPhoto

DA রিপোর্ট নিয়ে চর্চা

সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত ইন্দু মালহোত্রা কমিটির রিপোর্ট ও রাজ্য সরকারের ভূমিকা নিয়ে বর্তমানে জোর চর্চা রাজ্যের প্রশাসনিক মহিলা। কবে পেশ করা হবে এই কমিটির রিপোর্ট। তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

Related Articles

Related image1
Blue Sparrow Weapon: একটি 'নীল চড়াই'তেই কুপোকাত খামেনেই, ইজরায়েলের এই বিধ্বংসী অস্ত্র সম্পর্কে রইল তথ্য
Related image2
SIR ইস্যুতে আজ ধর্মতলায় ধর্না মমতা বন্দ্যোপাধ্যায়ের, বড় প্রভাব পড়তে পারে কলকাতার যান চলাচলের ওপর
310
সুপ্রিম কোর্টের নির্দেশ
Image Credit : stockPhoto

সুপ্রিম কোর্টের নির্দেশ

রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলার রায় ঘোষণার সময় সুপ্রিম কোর্ট জানিয়েছিল দ্রুত বকেয়া ২৫% ডিএ মিটিয়ে দিতে হবে। পরবর্তীতে ডিএ কমিটির রিপোর্ট দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।

410
আইনের মারপ্যাঁচ
Image Credit : stockPhoto

আইনের মারপ্যাঁচ

রাজ্য সরকারি কর্মীদের অভিযোগ ডিএ নিয়ে বর্তমানে রাজ্য সরকার আরও সময় চাইছে। বিধানসভা নির্বাচন আসন্ন। বিধানসভা নির্বাচন পর্যন্ত সময় চাইতে পারে রাজ্য। আর সেই কারণে রাজ্য সরকার আবারও সুপ্রিম কোর্টে যেতে পারে।

510
রিভিউ পিটিশন
Image Credit : Asianet News

রিভিউ পিটিশন

রাজ্য সরকার সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দায়ের করতে পারে বলে শোনা যাচ্ছে। যদিও পিটিশন খারিজ হওয়ার সম্ভাবনাই প্রবল। আর সেক্ষেত্রে রাজ্য মডিফিকেশন অ্যাপলিকেশন জমা দিয়ে আসন্ন নির্বাচন পর্যন্ত বিষয়টি ঝুলিয়ে রাখার কৌশল নিতে পারে।

610
ডিএ কমিটি
Image Credit : stockPhoto

ডিএ কমিটি

অন্যদিকে সুপ্রিম কোর্টের তৈরি করে দেওয়া ডিএ কমিটি ইতিমধ্যেই রাজ্যের মুখ্যসচিবের কাছে বেশ কিছু বিষয়ে স্পষ্টীকরণ চেয়েছে। কিন্তু সরকার বিষয়টি নিয়ে তেমন গুরুত্বদেয়নি। সূত্রের খবর দায়সারা উত্তর দেওয়া হয়েছে। যার কারণে কমিটির কাজও বাধা পাচ্ছে।

710
কমিটির পরবর্তী পদক্ষেপ
Image Credit : stockPhoto

কমিটির পরবর্তী পদক্ষেপ

যেহেতু রাজ্য সরকার ডিএ কমিটিকে প্রয়োজনীয় সাহায্য করছে না সেক্ষেত্রে কম্পট্রোলার অ্য়ান্ড অডিটর জেনারেল বা CAG-র রিপোর্টের ওপর ভিত্তি করেই কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নিতে রিপোর্ট তৈরি করতে পারে। না হলে আরও একবার রাজ্যের দ্বারস্থ হতে পারে। তবে এতে সময় খরচ হবেই বেশি।

810
সময়ের গুরুত্ব
Image Credit : stockPhoto

সময়ের গুরুত্ব

৩১ মার্চের মধ্যে বকেয়া ডিএ-এর 25% অর্থাৎ প্রথম কিস্তি প্রদানের বিষয়টি নিশ্চিত করতেই এই রিপোর্টটি অত্যান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই এই জট খোলার অপেক্ষায় রয়েছেন সরকারি কর্মীরা।

910
ডিএ-এর প্রথম কিস্তি
Image Credit : Facebook

ডিএ-এর প্রথম কিস্তি

বকেয়া ডিএর প্রথম কিস্তি নিয়ে নবান্ন এখনও পর্যন্ত কোনও নির্দেশিকা জারি করেনি। যা নিয়ে রাজ্য সরকারি কর্মীরা নতুন করে রাজপথে নেমেছেন বকেয়া প্রাপ্যের দাবিতে। বড় আন্দোলনেরও হুঁশিয়ারি দিয়েছেন।

1010
১৩ মার্চ অচল রাজ্য!
Image Credit : Getty

১৩ মার্চ অচল রাজ্য!

সরকারের ওপর চাপ সৃষ্টি করতে আগামী ১৩ই তারিখে রাজ্যজুড়ে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। আন্দোলনকারীদের মতে, আইনি লড়াইয়ের পাশাপাশি রাজপথের তীব্র আন্দোলনই বকেয়া আদায়ে সরকারকে বাধ্য করবে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Vidyasagar Setu: রবিবার সকালে ফের বন্ধ বিদ্যাসাগর সেতু, যেতে হবে বিকল্প পথে
Recommended image2
Now Playing
Free Somnath Pilgrimage Yatra: পকেট থেকে এক টাকাও নয়! ১১০০ পুণ্যার্থীর সোমনাথ যাত্রায় খাবার-থাকার ব্যবস্থাও বিনামূল্যে
Recommended image3
Liquor Price Hike: রাজ্যে মদের দাম বাড়ছে ১ অক্টোবর থেকে, কোন ব্র্যান্ডের বোতলপিছু কত টাকা?
Recommended image4
Now Playing
Basirhat Food Safety News: রেস্তোরাঁয় খাবারের সঙ্গে এইসব মেশাচ্ছিল! ধরা পড়তেই যা হল...
Recommended image5
Now Playing
বসিরহাটে ফের খাদ্য সুরক্ষা দপ্তরের হানা! একাধিক রেস্তোরাঁয় মিলল অনিয়ম
Related Stories
Recommended image1
Blue Sparrow Weapon: একটি 'নীল চড়াই'তেই কুপোকাত খামেনেই, ইজরায়েলের এই বিধ্বংসী অস্ত্র সম্পর্কে রইল তথ্য
Recommended image2
SIR ইস্যুতে আজ ধর্মতলায় ধর্না মমতা বন্দ্যোপাধ্যায়ের, বড় প্রভাব পড়তে পারে কলকাতার যান চলাচলের ওপর
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved