3 November DA Case Hearing: রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মামলা ফের সুপ্রিম কোর্টে। আগামী ৩ নভেম্বর, মঙ্গলবার শুনানির সম্ভাবনা। ১৪ ডিসেম্বর ইন্দু মালহোত্রা কমিটির বৈঠকের আগে কী হতে পারে, জানুন।
রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের বকেয়া মহার্ঘ ভাতার মামলা ফের উঠছে দেশের শীর্ষ আদালতে। আগামী ৩ নভেম্বর, মঙ্গলবার শুনানির জন্য মামলাটি আবার তালিকাভুক্ত হয়েছে।
210
পঞ্চম বেতন কমিশনের বকেয়া নিয়ে লড়াই
পঞ্চম বেতন কমিশনের বকেয়া DA নিয়ে দীর্ঘদিন ধরেই আইনি লড়াই চলছে। সেই বকেয়া কবে মিলবে, তা জানতে মুখিয়ে রয়েছেন রাজ্যের সরকারি কর্মী ও পেনশন প্রাপকেরা।
310
২৭ অক্টোবর তালিকায় ছিল মামলা
এর আগে গত ২৭ অক্টোবর বিচারপতি প্রশান্তকুমার মিশ্র ও বিচারপতি শ্রী চন্দ্রশেখরের বেঞ্চে শুনানির জন্য তালিকাভুক্ত হয়েছিল মামলাটি। কিন্তু সেদিন শুনানি হয়নি।
ওই দিন একই বেঞ্চে কর্ণাটকের একটি সিবিআই সংক্রান্ত মামলার শুনানি চলে সারাদিন। ফলে তালিকার অন্য কোনও মামলাই আর ওঠেনি। বিচারপতিরা জানিয়েছিলেন, বাকি মামলাগুলি পরে শোনা হবে।
510
এত দ্রুত ফের তালিকায়!
কয়েক দিনের মধ্যেই ফের শুনানির তালিকায় উঠে এল DA মামলা। এত তাড়াতাড়ি তা হবে, আশা করেননি মামলাকারী সংগঠনগুলিও। সুপ্রিম কোর্ট সূত্রের খবর, আগামী মঙ্গলবার হতে পারে রাজ্য সরকারি কর্মীদের শুনানি।
610
আশাবাদী কর্মচারী সংগঠন
'কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ'-এর সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, শুনানি হলে আদালতের কাছ থেকে ইতিবাচক কিছুর আশা করছেন তাঁরা।
710
চূড়ান্ত রায়ের আশা কম
তবে ৩ নভেম্বরই মামলার চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাবে, এমনটা মনে করছেন না সংগঠনের নেতারা। সংশ্লিষ্ট মহলের মতে, তার সম্ভাবনা খুবই কম।
810
১৪ ডিসেম্বর কলকাতায় বৈঠক
সুপ্রিম কোর্ট নিযুক্ত ইন্দু মালহোত্রা কমিটি আগামী ১৪ ডিসেম্বর কলকাতায় মামলাকারী বিভিন্ন সংগঠনের সঙ্গে বৈঠক করবে বলে ঠিক হয়েছে।
910
পুরো বকেয়া মেলেনি, অভিযোগ
সংগঠনের অভিযোগ, সুপ্রিম কোর্টের রায়ের পরেও কেন্দ্রীয় হারে বকেয়া DA পুরোপুরি পাননি রাজ্য সরকারি কর্মীরা। সেই কারণেই আইনি লড়াই এখনও চলছে।
1010
নজর ৩ নভেম্বরের দিকে
৩ নভেম্বরের শুনানিতে কী হয়, সেদিকেই এখন তাকিয়ে রাজ্যের সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত পেনশনভোগীরা। যদিও ইতিমধ্যেই শুভেন্দু অধিকারীর সরকার, একপ্রস্থ ডিএ দিয়ে দিয়েছে। কিন্তু বকেয়া এখনও সম্পূর্ণ হয়নি।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.