MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Paddy Sale: কিষাণ মান্ডিতে ধান বিক্রি করতে এবার বাধ্যতামূলক e-KYC, কী কী কাগজ লাগবে?

Paddy Sale: কিষাণ মান্ডিতে ধান বিক্রি করতে এবার বাধ্যতামূলক e-KYC, কী কী কাগজ লাগবে?

পশ্চিমবঙ্গে সরকারি কিষাণ মান্ডিতে ধান বিক্রি করতে কৃষকদের e-KYC সম্পূর্ণ করার প্রস্তুতি। আধার, ভোটার কার্ড ও ব্যাঙ্কের পাসবই-সহ কী কী নথি লাগবে জেনে নিন।

2 Min read
Author : Sanjoy Patra | ANI
Published : Nov 13 2026, 09:47 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Image Credit : Asianet News

১ ডিসেম্বর থেকে রাজ্যজুড়ে শুরু হবে সরকারি সহায়ক মূল্যে ধান কেনা। আপাতত পরিকাঠামো তৈরি শুরু করেছে খাদ্য ও সরবরাহ দফতর। ইতিমধ্য়েই জেলা ভিত্তিক ধান ক্রয়কেন্দ্রের তালিকাও প্রকাশ করা হয়েছে। এবার কুইন্টাল প্রতি ধানের দাম নির্ধারণ হয়েছে ২ হাজার ৪৪১ টাকা। এছাড়া উৎসাহ ভাতা হিসেবে দেওয়া হবে ২০০ টাকা।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
Image Credit : Asianet News

বায়োমেট্রিক পদ্ধতিতে চাষিদের ধান বিক্রি করতে হবে। এরজন্য চাষিদের সিপিসিতে সরাসরি আসতে হবে। রেজিস্ট্রেশন করার পাশাপাশি ১৫ দিন আগে থেকে ধান বিক্রির স্লট বুকিং করতে হবে। আপাতত ধান কেনার আগে সিপিসিগুলির পরিকাঠামো খতিয়ে দেখা হচ্ছে। মুখ্যমন্ত্রী শুেন্দু অধিকারী আগেই জানিয়েছেন যে ধান বিক্রির কোনও ঊর্ধ্বসীমা থাকবে না। এছাড়াও মুখ্যমন্ত্রী বলেছেন, ‘‘১০০ কুইন্টাল ধান বিক্রি করলেই সহায়ক মূল্যের পাশাপাশি অতিরিক্ত ২০ হাজার টাকা পাবেন কৃষকরা।’’

36
Image Credit : Asianet News

এদিকে, পশ্চিমবঙ্গের যে সমস্ত কৃষক সরকারি কিষাণ মান্ডিতে ধান বিক্রি করার পরিকল্পনা করছেন, তাঁদের জন্য গুরুত্বপূর্ণ খবর। কিষাণ মান্ডিতে ধান বিক্রির প্রক্রিয়ায় কৃষকদের e-KYC সম্পূর্ণ করার বিষয়টি সামনে এসেছে। জানা যাচ্ছে, ধান বিক্রির জন্য কৃষকদের e-KYC করাতে হবে। তাই শেষ মুহূর্তের সমস্যা এড়াতে আগেভাগেই প্রয়োজনীয় নথিপত্র নিয়ে e-KYC সম্পূর্ণ করে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে যাঁরা চলতি মরশুমে সরকারি ধান সংগ্রহ কেন্দ্রে ধান বিক্রি করতে চান, তাঁদের এই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন।

46
Image Credit : Asianet News

e-KYC করতে কী কী নথি লাগবে?

  • কৃষকদের e-KYC করার সময় কয়েকটি গুরুত্বপূর্ণ নথি হাতের কাছে রাখতে হবে।
  • আধার কার্ড: আধার নম্বর দিয়ে পরিচয় যাচাই এবং OTP ভেরিফিকেশনের জন্য।
  • ভোটার কার্ড: e-KYC প্রক্রিয়ায় ভোটার কার্ডের কপি আপলোড করতে হবে।
  • ব্যাঙ্কের পাসবই: ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য যাচাইয়ের জন্য পাসবইয়ের প্রথম পাতার কপি আপলোড করতে হবে।
  • এছাড়াও, নতুন করে কৃষক রেজিস্ট্রেশন বা তথ্য সংশোধনের ক্ষেত্রে জমির নথি বা খতিয়ান প্রয়োজন হতে পারে। সরকারি e-Paddy পোর্টালের নির্দেশিকায় এই নথিগুলির উল্লেখ রয়েছে।
56
Image Credit : Asianet News

কীভাবে করবেন e-KYC?

  • পশ্চিমবঙ্গ খাদ্য ও সরবরাহ দফতরের সরকারি e-Paddy পোর্টালে কৃষকদের জন্য Farmer eKYC পরিষেবা রয়েছে।
  • প্রথমে সরকারি e-Paddy পোর্টালে যেতে হবে।
  • Farmer eKYC অপশন বেছে নিতে হবে।
  • প্রয়োজনীয় তথ্য দিয়ে আধার নম্বরের মাধ্যমে OTP যাচাই করতে হবে।
  • প্রয়োজনীয় নথি আপলোড করে প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
66
Image Credit : Asianet News

ধান বিক্রির আগে যে বিষয়গুলি মনে রাখবেন

  • সরকারি ক্রয়কেন্দ্রে ধান বিক্রির জন্য কৃষকের নিবন্ধন থাকা জরুরি।
  • আগে থেকে নিবন্ধিত কৃষকদের নিজেদের রেজিস্ট্রেশনের অবস্থা যাচাই করে নেওয়া উচিত।
  • ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য এবং আধার সংক্রান্ত তথ্যের মধ্যে কোনও অসঙ্গতি থাকলে তা সংশোধন করতে হবে।
  • ধান বিক্রির জন্য পছন্দমতো ক্রয়কেন্দ্র ও সময়ের স্লট বুক করার ব্যবস্থাও রয়েছে।
  • ধান বিক্রির পর MSP-এর টাকা কৃষকের নথিভুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SP
Sanjoy Patra
সঞ্জয় পাত্র (Sanjoy Patra) ১০ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা (Journalism) পেশায় যুক্ত রয়েছেন। টেলিভিশন, প্রিন্ট ও ডিজিটাল মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। আজতক (Aajtak), আনন্দবাজার অনলাইন, ইনাডু ডিজিটাল, ইটিভি ভারত, বাংলা টাইম-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে সুনামের সঙ্গে তিনি কাজ করেছেন। সব ধরনের সংবাদ লেখাতে তিনি সাবলীল। তবে, জাতীয় ও রাজ্য রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি ও সম্পর্ক এবং প্রতিরক্ষা সংক্রান্ত খবরের প্রতি তাঁর বিশেষ আগ্রহ রয়েছে।
পশ্চিমবঙ্গের খবর
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Ajker Bangla News live: Paddy Sale - কিষাণ মান্ডিতে ধান বিক্রি করতে এবার বাধ্যতামূলক e-KYC, কী কী কাগজ লাগবে?
Recommended image2
Weather Today: কলকাতার আবহাওয়ায় বদল! সকাল থেকেই আবছা রোদ, আজ পারদ ছুঁতে পারে ৩০ ডিগ্রি, বৃষ্টির সম্ভাবনা কতটা?
Recommended image3
Now Playing
কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজের মায়ের স্মরণসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী!
Recommended image4
Now Playing
Dilip Ghosh : জাহাঙ্গীরের ঘর ভাঙা নিয়ে বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের
Recommended image5
Now Playing
Abhishek Banerjee Latest News: 'ফুটপাথ কি আপনার বাপের সম্পত্তি?' অভিষেককে তীব্র আক্রমণ ঋতব্রতর
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved