DA Case Supreme Court: রাজ্য সরকারি কর্মীদের ডিএ নিয়ে হটাৎ বুধবার রাতে বড় আপডেট। সুপ্রিম কোর্টে বৃহস্পতিবার, পশ্চিমবঙ্গ সরকারের মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলার শুনানি হচ্ছে না (DA Case Supreme Court)। বুধবার রাতে, বিজ্ঞপ্তি জারি করে সেই কথা জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। ডিএ মামলার শুনানির জন্য সুপ্রিম কোর্টে যে বিশেষ বেঞ্চ গঠন করা হয়েছে, সেটি পত্রপাট বাতিলও করে দেওয়া হয়েছে। ফলে, সাধারণ নিয়মেই বেঞ্চ আসবে এই মামলা। তবে বৃহস্পতিবারের পরিবর্তে ডিএ মামলার শুনানি আবার কবে সুপ্রিম কোর্টে উঠবে, সেই বিষয়টি আপাতত স্পষ্ট নয় (DA Case Latest News)।
সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বিশেষ বেঞ্চে বৃহস্পতিবার, ৭ নম্বর কোর্টে দুপুর দুটো নাগাদ ডিএ সংক্রান্ত মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু আচমকাই বুধবার রাতে, একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, বিশেষ এই বেঞ্চটিই বাতিল করে দেওয়া হচ্ছে। তাই বিচারপতি কারোল এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহের রেগুলার বেঞ্চ সাত নম্বর কোর্টে বসবে। আবার ঠিক একইভাবে বিচারপতি অগাস্টিন এবং বিচারপতি শ্রী চন্দ্রশেখরের একটি বিশেষ বেঞ্চ ১২ নম্বর কোর্টে বসার কথা ছিল দুপুর ২ টোয়। সেটিও বাতিল করে দেওয়া হয়েছে। তার পরিবর্তে ঐ কোর্টে বিচারপতি মিশ্র এবং বিচারপতি চন্দ্রশেখরের নিয়মিত বেঞ্চ বসবে।
প্রসঙ্গত, বকেয়া মহার্ঘ ভাতার ১০০% নয়! ৮৫% ডিএ মেটাতে চায় রাজ্য সরকার । সূত্রের খবর, স্ট্যাটাস রিপোর্ট মারফৎ সুপ্রিম কোর্টে তেমনটাই জানানো হয়েছে। বাকি ১৫ শতাংশের জন্য ছাড় চাওয়া হয়েছে দেশের শীর্ষ আদালতের কাছে। পশ্চিমবঙ্গ সরকার এই মামলায় জানিয়েছে, মোট চারটি কিস্তিতে ২০২৮ সালের মধ্যে বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। তবে পুরো ১০০% মেটানো সম্ভব নয়! কারণ, রাজ্যের উপর বিপুল আর্থিক বোঝা রয়েছে। এমনটাই সেই রিপোর্টে উল্লেখ করা হয়েছে বলে খবর। প্রসঙ্গত, রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ-র ১০০ শতাংশই মিটিয়ে দিতে হবে বলে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। তারই পরিপ্রেক্ষিতে রাজ্যকে স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে বলা হয়। বুধবার, সেই রিপোর্ট পাঠানো হয় সরকারের তরফে। তখনই জানা যায়, বকেয়া ডিএ মেটানোর ক্ষেত্রে কিছুটা ছাড় চাইছে সরকার।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.