DA মামলায় নয়া মোড়! বকেয়া মহার্ঘ না দিয়ে রাজ্য রিভিউ পিটিশন দায়ের করতে পারে সুপ্রিম কোর্টে

Published : Mar 01, 2026, 08:41 PM IST

 রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ বা মহার্ঘ ভাতা পাওয়ার ফের জল ঢালতে পারে রাজ্য সরকার। তেমনই খবর নবান্ন সূত্রে। আর এই খবর সামনে আসতেই রীতিমত হতাশ রাজ্যের সরকারি কর্মীরা। 

PREV
110
DA নিয়ে হতাশা

রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ বা মহার্ঘ ভাতা পাওয়ার ফের জল ঢালতে পারে রাজ্য সরকার। তেমনই খবর নবান্ন সূত্রে। আর এই খবর সামনে আসতেই রীতিমত হতাশ রাজ্যের সরকারি কর্মীরা।

210
DA মামলা

রাজ্যের সরকারি কর্মীরা বকেয়া DA-এর দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেছিল। গত ৮ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল রাজ্য সরকারি কর্মীদের বকেয়া DA মিটিয়ে দিতে হবে। দ্রুচ ২৫% দিতে হবে। আর বাকি ৭৫%-এর জন্য কমিটি গঠন করেছিল।

310
উদাসীন রাজ্য সরকার

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই বকেয়া DA মেটাতে উদাসীন রাজ্য সরকার। সুপ্রিম কোর্টের নির্দেশের পরে এখনও পর্যন্ত কোনও উদ্যোগ নেয়নি রাজ্য সরকার। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের কর্মীরা পথে নেমে আবন্দোলনও করেছেন।

410
রিভিউ পিটিশন

নবান্ন সূত্রের খবর বকেয়া DA না দিয়ে রাজ্য সরকার আবারও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে। সূত্রের খবর রাজ্য সরকার রিভিউ পিটিশন দায়ের করতে পারে। তবে এখনও এব্য়াপারে নিশ্চিত কিছু জানায়নি রাজ্য।

510
সংগ্রামী যৌথ মঞ্চের বার্তা

সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ সোশ্যাল মিডিয়া এই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছেন। তিনি বলেছেন, প্রাপ্ত তথ্য অনুযায়ী, সুপ্রিম কোর্ট বকেয়া ডিও দেওয়ার নির্দেশ দিয়েছিল। রাজ্য সরকার সেই রায়ের পুনর্বিবেচনার জন্য রিভিউ পিটিশন জমা দিতে পারে।

610
রিভিউ পিটিশনের কারণে কী কী হতে পারে

রাজ্য সরকার যদি DA মামলার রায় নিয়ে সুপ্রিম কোর্টে ফের রিভিউ পিটিশন জমা দেয় তাহলে আইনি প্রক্রিয়া আরও দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাসি DA মিটিয়ে দেওয়ার সময়সীমা আরও দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা রয়েছে।

710
হতাশ সরকারি কর্মীরা

এই পরিস্থিতিতে রাজ্যের সরকারি কর্মীরা রীতিমত হতাশ হয়ে পড়েছেন। রাজ্য সরকারি কর্মীরা প্রায় ১০ বছর ধরেই বকেয়া DA-র দাবিতে আইনি লড়াই চালিয়ে এসেছেন। সুপ্রিম কোর্টের রায়ে তারা স্বস্তি পেয়েছিলেন। কিন্তু তাতেই জল ঢালতে পারে রাজ্য সরকার।

810
DA-র দাবিতে আন্দোলন

সম্প্রতি রাজ্য সরকারি কর্মীরা ডিএর দাবিতে পথে নেমেছেন। কালীঘাট চলে অভিযানও করেছেন। কালীঘাট যেতে না পারায় ধর্মতলায় বসে বিক্ষোভ দেখিয়েছেন। ১৩ মার্চ বাংলা বনধ কর্মসূচিও নিয়েছেন.

910
অধরা DA

কিন্তু এতো কিছুর পরেও এখনও পর্যন্ত DA নিয়ে কোনও প্রক্রিয়া দেয়নি রাজ্য। বাজেট অধিবেশনের দিনেই মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেছিলেন, বিষয়টি সুপ্রিম কোর্টের বিচারাধীন। তিনি রায়ের কপি হাতে পাননি। সুপ্রিম কোর্টের রায় দেখবে রাজ্য সরকার।

1010
কবে DA পাবেন

এবার রাজ্য সরকারি কর্মীদের প্রশ্ন কবে তারা তাদের প্রাপ্য বকেয়া DA হাতে পারেন। যদিও সংগ্রামী যৌথ মঞ্চ এই বিষয়ে রাজ্য সরকারি কর্মীদের হতাশ না হতেই আর্জি জানিয়েছেন। সুপ্রিম কোর্টের রায়ের ওপর আস্থা রাখতেও বলেছেন।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories