DA-এর দাবিতে ধর্মঘটে সামিল হলে বেতন কাটা যাবে, নবান্নের হুঁশিয়ারির পাল্টা বার্তা শুভেন্দুর

Published : Mar 13, 2026, 08:53 AM ISTUpdated : Mar 13, 2026, 02:13 PM IST

DA Strike: DAএর দাবিতে ধর্মঘটে আজ অচল হতে পারে রাজ্য। সরকারি কর্মীদের বেতন কাটার হুঁশিয়ারি নবান্নের। পাল্টা পাশে থাকার আশ্বাস দিয়েছে বিজেপি। শুভেন্দু অধিকারী আইনি সাহায্যের কথাও বলেছেন। 

PREV
111
DA-এর দাবিতে ধর্মঘট

আজ বকেয়া DA বা মহার্ঘ ভাতার দাবিতে ধর্মঘট রাজ্যের সরকারি কর্মীদের। এই পরিস্থিতিতে রাজ্য সরকার আর সরকারি কর্মীদের মধ্যে রীতিমত বিবাদ চরমে পৌঁছেছে। একদিকে ধর্মঘটে অনড় সরকারি কর্মীরা। অন্যদিকে ধর্মঘট বানচাল করতে কড়া বার্তা মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকারের।

211
তৃতীয় পক্ষ বিজেপি

এই পরিস্থিতিতে রাজ্য সরকারি কর্মীদের পাশে থাকার বার্তা দিয়েছে বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, তিনি রাজ্য সরকারি কর্মীদের পাশে থাকবেন। আইনি সহযোগিতাও করবে তাঁর দল বিজেপি।

311
ধর্মঘটের কারণ

রাজ্য সরকারি কর্মীরা বকেয়া DA বা মহার্ঘ ভাতার জন্য আগেই ১৩ মার্চ ধর্মঘটের ডাক দিয়েছিলেন। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বকেয়া ২৫% DA আগেই মিটিয়ে দেওয়ার কথা রাজ্যের। কিন্তু রাজ্য সরকার তা দেয়নি। প্রাপ্য মহার্ঘ ভাতার দাবিতেই রাজ্য সরকারি কর্মীরা আজ রাজ্য জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে।

411
পাল্টা দাবি রাজ্যের

এই পরিস্থিতিতেই পাল্টা হুঁশিয়ারি দিয়েছে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকার। নবান্নের পক্ষ থেকে জারি করা হয়েছে নির্দেশিকা। সেখানে বলা হয়েছে, আজ, সমস্ত সরকারি দফতর ও রাজ্য সরকারের অনুদানপ্রাপ্ত সংস্থাগুলিকে নিয়মিতভাবে কাজ চালিয়ে যেতে হবে। সমস্ত কর্মীদের নির্ধারিত সময় কাজে যোগ দিতে হবে।

511
বেতন কাটার হুঁশিয়ারি

একই সঙ্গে রাজ্য সরকারের পক্ষ থেকে বেতন কাটার হুঁশিয়ারিও দিয়েছে। বলা হয়েছে, ধর্মঘটের দিন কোনও নির্দিষ্ট কারণ ছাড়া অনুপস্থিত হলে বেতন কাটা হবে। আজ সাধারণ ছুটি বা অন্য কোনও ধরনের ছুটি দেওয়া হবে না। দিনের প্রথম ভাগ বা শেষ ভাগ বা পুরো দিনের জন্য ছুটি মঞ্জুর করা হবে না। অর্থাৎ আজ, ধর্মঘটের দিন সরকারি কর্মীদের কাজে যোগ দেওয়া বাধ্যতামূলক।

611
সরকারি নির্দেশ

সরকারি নির্দেশে বলা হয়েছে এই দিন কেউ কাজে অনুপস্থিত থাকলে সেটিকে ডাইস নন হিসেবে গণ্য করা হবে। অর্থাৎ এই দিনের জন্য কোনও বেতন প্রাপ্য হবে না। তবে নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে এই নিয়মের ব্যতিক্রম রাখা হয়েছে।

711
কাদের ক্ষেত্রে ছুটি মঞ্জুর

যদি কোনও কর্মী হাসপাতালে ভর্তি থাকেন, পরিবারের মধ্যে শোকের ঘটনা ঘটে, গুরুতর অসুস্থতার কারণে ১২ মার্চের আগেই দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত থাকেন, অথবা আগে থেকেই অনুমোদিত শিশু পরিচর্যা ছুটি, মাতৃত্বকালীন ছুটি, চিকিৎসাজনিত ছুটি বা অর্জিত ছুটিতে থাকেন—সেই ক্ষেত্রে অনুপস্থিতিকে আলাদা ভাবে বিবেচনা করা হবে।

811
পাশে বিজেপি

এই পরিস্থিতিতে রাজ্য সরকারি কর্মীদের পাশে দাঁড়িয়েছে বিজেপি। বিরোধী দলনেতা রাজ্য বিজেপির সভাপতিকে পাশে বসিয়ে জানিয়ে দিয়েছেন, তারা ডিএ-র দাবিতে সরকারি কর্মীদের এই লড়াইকে পূর্ণ সমর্থন জানিয়েছেন। তিনি আরও বলেছেন, রাজ্য সরকার যদি বেতন কাটে বা আইনি পদক্ষেপ নেয় তাহলে বিজেপি আইনি সহযোগিতা করবে।

911
রাজ্য সরকারি কর্মীরা

যদিও নবান্নের নির্দেশ উপেক্ষা করে রাজ্য সরকারি কর্মীরা ধর্মঘট পালনে এখনও পর্যন্ত অনড়। তাঁরা স্পষ্ট করে জানিয়েছেন, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী তাদের ডিএ দিতে হবে। আইনি লড়াইয়ের পাশাপাশি রাস্তায় নেমে আন্দোলনও চলবে।

1011
সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল

ডিএ দিতে অনড় রাজ্য সরকার।সূত্রের খবর এবার রাজ্য সরকার সুপ্রিম কোর্টের DA মামলা নিয়ে নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করেছে। যা আনুষ্ঠানিকভাবে একটি নতুন আইনি পদক্ষেপ। এই পদক্ষেপের আগেই রাজ্য বকেয়া ২৫ শতাংশ ডিএ দিতে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় চেয়েছিল। 

1111
ধর্মঘটে অনড়

যদিও ধর্মঘটে অনড় সরকারি কর্মীরা। তারা তাদের প্রাপ্য মহার্ঘ ভাতার দাবিতে সকাল থেকেই একজোট হয়ে কাজ বন্ধ রেখেছে। সরকারি কর্মীরা এই ব্যাপারে রাজ্যের সাধারণ মানুষের সহযোগিতাও চেয়েছে। 

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories