West Bengal Temperature Update: ভরা বসন্তেও সকাল থেকেই আকাশের মুখভার। সপ্তাহান্তে কেমন থাকবে উত্তর থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া? বিস্তারিত তথ্যের জন্য দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, রাজ্যের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস।শুক্রবার থেকে ঝড়-বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গে। বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে ৩০ থেকে ৫০ প্রতি ঘণ্টা কিলোমিটার গতিবেগে। দু-এক জায়গায় কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে। হতে পারে বজ্রপাতও।
26
দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট
হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা ছিল দক্ষিণবঙ্গে। বৃষ্টির সম্ভাবনা বেশি নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া এবং পুরুলিয়াতে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা বাতাস বইতে পারে। ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায়। বৃহস্পতিবার থেকেই শুষ্ক আবহাওয়া থাকবে। ফের রবি ও সোমবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে (South Bengal Weather)।
36
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গে বৃষ্টি চলবে। বৃহস্পতিবার এবং শুক্রবার দুর্যোগপূর্ণ আবহাওয়া উত্তরবঙ্গের উপরের দিকের ছয় জেলাতে থাকবে। বুধবার বৃষ্টির সম্ভাবনা মালদহ এবং দুই দিনাজপুরে বেশি। বৃহস্পতিবার এবং শুক্রবার ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে। বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। মূলত মেঘলা আকাশ এবং বিক্ষিপ্তভাবে আংশিক মেঘলা আকাশ থাকবে। উত্তরবঙ্গে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে, তার প্রভাবে বৃহস্পতিবার থেকে ঝড়-বৃষ্টি হবে।
কলকাতায় শুক্রবারও মেঘলা আকাশের সম্ভাবনা। পরে আংশিক মেঘলা আকাশ হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টির সামান্য সম্ভাবনা। শুষ্ক আবহাওয়া ফিরবে। কলকাতার ক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রিও ছাড়িয়ে গেছে। সর্বোচ্চ তাপমাত্রা - ৩১.১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা - ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে, আর্দ্রতা-জনিত অস্বস্তি জারি থাকবে।
56
ঝড়বৃষ্টির পূর্বাভাস
আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, আগামী কয়েক দিন দক্ষিণ এবং উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। সঙ্গে বইবে দমকা হাওয়া। আবহাওয়া অফিস জানিয়েছে, কলকাতার একাধিক জায়গায় হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি। সতর্কতা আছে বজ্রপাতের। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২.৭ ডিগ্রি সেলসিয়াসের বেশি।
66
কোথায় কোথায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে?
দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা-সহ একাধিক জেলায় সকাল থেকে মেঘলা আকাশ। কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা আছে। সঙ্গে বইতে পারে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.