
DA Hike: দীপাবলির আগে সরকারি কর্মচারীদের জন্য সুখবর! কপাল খুলছে পেনশনভোগীদেরও। দুর্দান্ত উপহার দিতে চলেছে রাজ্য সরকার। ফের ৩ শতাংশ বাড়ছে DA। পাশাপাশি পেনশনভোগীদের ৩ শতাংশ বাড়ছে DR। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে উপকৃত হবেন ৯.৬৯ লক্ষেরও বেশি মানুষ।
১ জুলাই, ২০২৬ থেকে কার্যকর হবে বর্ধিত DA। গুজরাত সরকারের মন্ত্রী তথা মুখপাত্র জিতু ভাঘানি জানিয়েছেন, বুধবার মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের সভাপতিত্বে অনুষ্ঠিত রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখেই এই DA বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। বর্ধিত মহার্ঘ ভাতা ১ জুলাই, ২০২৬ থেকে কার্যকর হবে। অর্থাৎ, সরকারি কর্মীরা জুলাই মাস থেকে বর্ধিত DAর সুবিধা পাবেন।
এক সপ্তাহ আগেই কেন্দ্রীয় মন্ত্রিসভা কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের DA এবং DR ৩ শতাংশ করে বাড়ানোর অনুমোদন দিয়েছিল। গান্ধীনগরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জিতু ভাঘানি জানান, জুলাই থেকে অক্টোবর ২০২৬ পর্যন্ত চার মাসের বকেয়া অর্থ নভেম্বর মাসের বেতন ও পেনশনের সঙ্গে এককালীন মিটিয়ে দেওয়া হবে।
রাজ্য সরকারের বিভিন্ন দফতর, পঞ্চায়েত পরিষেবা এবং অন্যান্য সংস্থার কর্মীরাও এই বর্ধিত DA-র সুবিধা পাবেন। পাশাপাশি ষষ্ঠ ও সপ্তম বেতন কমিশনের আওতায় থাকা অবসরপ্রাপ্ত কর্মীরাও এর সুবিধা পাবেন। জিতু ভাঘানি জানিয়েছেন, চার মাসের বকেয়া মেটাতে রাজ্য সরকারের খরচ হবে ৫২৩ কোটি টাকা। অন্যদিকে, DA বৃদ্ধির ফলে প্রতি বছর রাজ্য সরকারের অতিরিক্ত আর্থিক বোঝা বাড়বে প্রায় ১,৫৬৯ কোটি টাকা। অন্যদিকে, গুজরাতের পাশাপাশি পঞ্জাব সরকারও সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা এবং পেনশনভোগীদের মহার্ঘ ত্রাণ ৩ শতাংশ বাড়ানোর ঘোষণা করেছে। মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের ঘোষণার পর পঞ্জাবের সরকারি কর্মীদের DA-র হার ৫০ শতাংশ থেকে বেড়ে ৫৩ শতাংশ হয়েছে। এই সিদ্ধান্তে রাজ্যের প্রায় ৮ লক্ষ সরকারি কর্মচারী ও পেনশনভোগী সরাসরি উপকৃত হবেন।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.