সিকিম সরকার রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা ২ শতাংশ বৃদ্ধি করে ৬০ শতাংশ করেছে। এই বর্ধিত ভাতা এবং জানুয়ারি ২০২৬ থেকে জুলাই ২০২৬ পর্যন্ত সময়ের বকেয়া অগস্ট মাসের বেতনের সঙ্গে দেওয়া হবে। রইল নয়া আপডেট।
সদ্য রাজ্য সরকারি কর্মীরা পেয়েছেন সুখবর। সরকারে মহার্ঘ ভাতা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ও বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার। রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়েছে ২ শতাংশ। এই ভাতা এখন ৫৮ শতাংশ থেকে বাড়িয়ে ৬০ শতাংশ করেছে সরকার।
25
মহার্ঘ ভাতার এই বৃদ্ধি ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সময়ের জন্য মহার্ঘ ভাতা বৃদ্ধির বকেয়াও পাবেন। এখন প্রশ্ন হল সেপ্টেম্বরের মাইনের সঙ্গে মিলবে বকেয়া?
35
জানা গিয়েছে, সরকার নির্দেশ দিয়েছে যে এই বর্ধিত মহার্ঘ ভাতা অগস্ট মাসের বেতনের সঙ্গে দিতে হবে এবং এর সঙ্গে ৭ মাসের অর্থাৎ জানুয়ারি ২০২৬ থেকে জুলাই ২০২৬ পর্যন্ত সময়ের বকেয়াও দিতে হবে। এই নিয়ে বলবৎ হলে সেপ্টেম্বরের মাইনের সঙ্গেই ঢুকবে টাকা।
জানা গিয়েছে মহার্ঘ ভাতা দেওয়ার চালু থাকা পদ্ধতিগুলো আগের মতোই প্রযোজ্য থাকবে। এই বাবদ ব্যয় সেই একই হিসেব খাতের অনুমোদিত অনুদান থেকে মেটাতে হবে, যে খাতের অধীনে সংশ্লিষ্ট সরকারি কর্মচারীদের বেতন ও ভাতা ব্যয় করা হয়।
55
এদিকে আবার, ৩ শতাংশ হারে ডিএ বাড়িয়েছিল সিকিম সরকার। ৫৫ শতাংশ থেকে বাড়িয়ে তা ৫৮ শতাংশ করা হয়। ২০২৫ সালের ১ জুলাই থেকে এই হার কার্যকর হয়। আরও ২ শতাংশ হাতে ডিএ বাড়াল এই রাজ্য সরকার। ফরে এবার থেকে ৬০ শতাংশ হারে ভাতা পাবে সিকিমের রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীরা।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.