আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গে বজ্রঝড়ের বাড়তি সম্ভাবনা, সতর্কতা জারি আবহাওয়া দফতরের। দক্ষিণবঙ্গ জুড়ে আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির প্রবল সম্ভাবনার কথা জানাল আবহাওয়া দফতর। দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন উত্তর ওড়িশা অঞ্চলের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যা ভূপৃষ্ঠ থেকে প্রায় ১.৫ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত।
26
জেলায়-জেলায় বৃষ্টির পূর্বাভাস
হাওয়া অফিসের তরফে আরও জানানো হয়েছে যে, এই ঘূর্ণাবর্তের প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে রাজ্যে। তার সঙ্গে অনুকূল বায়ুপ্রবাহের জেরে আগামী কয়েকদিন জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে জানানো হয়েছে।
36
আবহাওয়া দফতরের সতর্কবার্তা
আবহাওয়া দফতরের সতর্কবার্তায় বলা হয়েছে, কিছু জেলায় ঝড়ের দাপট বেশি হতে পারে। বজ্রপাত, দমকা হাওয়া এবং ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে খোলা জায়গায় না থাকা, গাছের নীচে আশ্রয় না নেওয়া এবং প্রয়োজনে নিরাপদ স্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
পরবর্তী সাত দিনের বিস্তারিত পূর্বাভাসে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হলুদ ও কমলা সতর্কতা জারি হতে পারে। উত্তরবঙ্গের কিছু এলাকাতেও বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন। যেকোনও জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা দলকেও।
56
কলকাতার আবহাওয়া কেমন থাকবে ?
কলকাতার আকাশ মূলত পরিষ্কার থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বললেই চলে। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় ৩২ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। বাতাসে আর্দ্রতা মাঝারি থাকলেও পরিষ্কার আকাশের কারণে রোদের তেজ বেশ অনুভূত হবে। কলকাতার ক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রা - ৩১.৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা - ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস। শনিবার নাগাদ সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছতে পারে ৩৬ ডিগ্রি সেলসিয়াসে। বর্তমানে দিনের ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকলেও ধীরে ধীরে তা ঊর্ধ্বমুখী হচ্ছে। সকালে ও সন্ধ্যায় এখনও কিছুটা আরাম মিললেও দুপুরের পর থেকেই গরমের অস্বস্তি বাড়বে।
66
উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট
উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় আবহাওয়ার কিছুটা পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। শুক্রবার দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে রবিবার ও সোমবারের দিকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমে শুধুমাত্র দার্জিলিং জেলায় সীমাবদ্ধ থাকতে পারে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.