DA News: একসঙ্গে ঢুকবে সমস্ত বকেয়া DA-র টাকা! সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা স্বপন দাসগুপ্তের?

Published : Jun 17, 2026, 12:01 PM IST

DA News: পশ্চিমবঙ্গের নতুন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বকেয়া DA নিয়ে মুখ খুলেছেন, কবে সমস্ত টাকা পাবেন সরকারি কর্মীরা?

PREV
19

পশ্চিমবঙ্গের সরকারি কর্মী ও পেনশনভোগীদের কাছে বকেয়া DA (মহার্ঘ ভাতা) এখন অন্যতম বড় ইস্যু। দীর্ঘদিন ধরে এই দাবিতে আন্দোলন চলছে, আদালতেও গিয়েছে বিষয়টি। এমন পরিস্থিতিতে রাজ্যের নতুন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত প্রথমবার এই নিয়ে প্রকাশ্যে মুখ খোলায় নতুন করে জল্পনা শুরু হয়েছে।

29

দায়িত্ব নেওয়ার পর রাজ্যের আর্থিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে অর্থমন্ত্রী বলেন, রাজ্যের সামনে একাধিক আর্থিক চ্যালেঞ্জ রয়েছে। তিনি জানান, সমস্যার সমাধান করতে গেলে আগে সমস্যার প্রকৃত চিত্র বোঝা জরুরি। তাই সব দিক খতিয়ে দেখেই সরকার পরবর্তী সিদ্ধান্ত নেবে।

39

স্বপন দাশগুপ্তের কথায়, GST চালু হওয়ার পর রাজ্যগুলির নিজস্ব আয়ের সুযোগ অনেকটাই কমে গিয়েছে। বর্তমানে পশ্চিমবঙ্গের রাজস্বের বড় অংশ আসে মদ এবং পেট্রোলিয়ামজাত পণ্যের উপর শুল্ক থেকে। তবে শুধুমাত্র এই উৎসের উপর নির্ভর করে রাজ্যের আর্থিক চাহিদা পূরণ করা সম্ভব নয় বলেই মনে করছেন তিনি।

49

তাই রাজ্যের আয়ের পরিধি বাড়ানোর উপর জোর দিয়েছেন নতুন অর্থমন্ত্রী। তাঁর মতে, রাজস্ব বাড়াতে পারলে ভবিষ্যতে বিভিন্ন আর্থিক দায়বদ্ধতা মেটানো অনেক সহজ হবে।

59

তবে সরকারি কর্মীদের সবচেয়ে বড় প্রশ্ন ছিল বকেয়া DA নিয়ে। এই প্রসঙ্গে অর্থমন্ত্রী কোনও নির্দিষ্ট সময়সীমা ঘোষণা না করলেও জানিয়েছেন, বিষয়টি সম্পর্কে তিনি সম্পূর্ণ অবগত। সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্তদের প্রত্যাশার কথাও তাঁর জানা রয়েছে।

69

তিনি বলেন, এত বড় একটি সমস্যার সমাধান রাতারাতি সম্ভব নয়। তবে সরকার বিষয়টি নিয়ে কাজ করছে এবং কোথায় কী সমস্যা রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

79

এদিকে নবান্ন সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিভিন্ন কর্মচারী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। সেই বৈঠকে DA-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

89

কর্মচারী সংগঠনের কয়েকজন প্রতিনিধির দাবি, বৈঠক ইতিবাচক হয়েছে এবং সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বকেয়া DA সংক্রান্ত বিষয়টি বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। যদিও সরকারিভাবে এ বিষয়ে এখনও কোনও ঘোষণা করা হয়নি।

99

ফলে একদিকে যেমন আশার আলো দেখছেন সরকারি কর্মীরা, অন্যদিকে স্পষ্ট সময়সীমা না মেলায় কিছুটা হতাশাও রয়েছে। এখন সকলের নজর রাজ্য সরকারের পরবর্তী পদক্ষেপের দিকে। বকেয়া DA কবে মিলবে, আদৌ কবে কর্মীদের হাতে সেই টাকা পৌঁছবে— সেই উত্তর জানার অপেক্ষাতেই রয়েছেন লক্ষ লক্ষ সরকারি কর্মী ও পেনশনভোগী।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories