Weather Update: উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে কবে থেকে হবে? লেটেস্ট ওয়েদার আপডেট

Published : Jun 17, 2026, 11:17 AM IST

নির্ধারিত সময়ে বর্ষা প্রবেশ করলেও জুনের প্রথম দুই সপ্তাহেই বৃষ্টির ঘাটতি বাংলায়। উত্তরে বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গের অবস্থা এখন চাতক পাখির মতোই। যার জেরে অস্বস্তিকর গরমে নাজেহাল অবস্থা। জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় ঘেমে নেয়ে একাকার হতে হচ্ছে। 

PREV
16

নির্ধারিত সময়ে বর্ষা প্রবেশ করলেও জুনের প্রথম দুই সপ্তাহেই বৃষ্টির ঘাটতি বাংলায়। উত্তরে বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গের অবস্থা এখন চাতক পাখির মতোই। যার জেরে অস্বস্তিকর গরমে নাজেহাল অবস্থা। জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় ঘেমে নেয়ে একাকার হতে হচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ২০ জুন থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা এখনই নেই। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাই বেশি রয়েছে।

26

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানান, মধ্য ভারতে বর্ষা দুর্বল হলে পশ্চিমি ঝঞ্ঝার সক্রিয়তা বাড়ে। এল নিনো পরিস্থিতির জন্য এবার দেশের মধ্যে মধ্য ভারত ও লাগোয়া এলাকায় বৃষ্টি সবথেকে কম হবে। মৌসুমি বায়ু মধ্য ভারত ও লাগোয়া উত্তর ভারতে প্রবেশ করেনি।

36

আগামী ৪-৫ দিনের মধ্যেও তেলঙ্গনা, বিহার, ওড়িশা, ঝাড়খণ্ডের আরও কিছু অংশ ও ছত্তিশগড়ের কিছু জায়গায় বর্ষা প্রবেশের সম্ভাবনা থাকছে। এখনও পর্যন্ত উত্তর-পূর্ব ভারতের পুরো অংশ, তামিলনাড়ু, কেরল, অন্ধ্রপ্রদেশ ও পশ্চিমবঙ্গে সামগ্রিকভাবে বর্ষাকাল শুরু হয়েছে। যদিও ওইসব এলাকাতেও বর্ষা খুব সক্রিয় নয়।

46

বুধবার সকাল থেকেই অস্বস্তিকর গরম কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে। আপাতত তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে বুধবার অস্বস্তিকর গরমের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

56

উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় হালকা বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে ঝড়ের পূর্বাভাস রয়েছে। আপাতত দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছতে পারে।

66

আবহাওয়া দফতর আগামী কয়েকদিন রাজ্যের মধ্যে শুধু উত্তরবঙ্গের পাহাড় ও লাগোয়া এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং জেলায় ‘কমলা’ সতর্কতা দেওয়া হয়েছে। বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্প ঢুকে পাহাড়ে ধাক্কা খেয়ে ওইসব এলাকায় শক্তিশালী বৃষ্টির মেঘ সৃষ্টি করছে। উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি এবং ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories