Mamata Banerjee: "আমরা ভোটের প্রতিশ্রুতিতে ভাঁওতা দিই না" সিউড়ির সভা থেকে জানিয়ে দিলেন মমতা

Published : Apr 13, 2026, 02:49 PM ISTUpdated : Apr 13, 2026, 03:02 PM IST
Mamata Banerjee

সংক্ষিপ্ত

Mamata Banerjee: সিউড়ির জনসভা থেকে মমতা জানান, “গতবার নির্বাচনে বলেছিলামম লক্ষ্মীর ভান্ডার দেবো। প্রথমে ৫০০ টাকা দিয়ে শুরু করেছিলাম। কারণ, আমরা ভোটের প্রতিশ্রুতিতে কখনোই ভাঁওতা দিই না। বিহারে ভোটের আগে আট হাজার টাকা দিয়ে পরে ফেরত নিয়ে নিচ্ছে। আমি ভিডিও দেখাতে পারি। তিন হাজার দেবে বলছে ওরা। কখনও এক হাজার টাকা দিয়ে দেখেছে?"

Mamata Banerjee: রাজ্যের বিভিন্ন প্রান্তে ব্যাক-টু-ব্যাক জনসভা করছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee news)। সোমবার, মোট চারটি জায়গায় মিটিং করবেন তিনি। সিউড়ির পর কাঁকসায় জনসভা রয়েছে মমতার (mamata banerjee news live)। 

সিউড়ির সভা থেকে বার্তা মমতার

সিউড়ির জনসভা থেকে মমতা জানান, “গতবার নির্বাচনে বলেছিলামম লক্ষ্মীর ভান্ডার দেবো। প্রথমে ৫০০ টাকা দিয়ে শুরু করেছিলাম। কারণ, আমরা ভোটের প্রতিশ্রুতিতে কখনোই ভাঁওতা দিই না। বিহারে ভোটের আগে আট হাজার টাকা দিয়ে পরে ফেরত নিয়ে নিচ্ছে। আমি ভিডিও দেখাতে পারি। তিন হাজার দেবে বলছে ওরা। কখনও এক হাজার টাকা দিয়ে দেখেছে?"

 

 

তারপরেই তিনি যোগ করেন, “বিজেপির কাছ থেকে একদম টাকা নেবেন না। কখনও ভুল করবেন না। আমার কাজ হল, আপনাদের সতর্ক করে দেওয়া। প্রথমে অ্যাকাউন্ট বানিয়ে টাকা দেবে বলবে। তারপর দেখবেন, কালো টাকা দিয়ে দিয়েছে। এরপর ইডি-সিবিআই-এর মামলা করে দেবে।"

তৃণমূল নেত্রী বলছেন, “বিজেপি চাকরি দেবে? রেলে গ্যাংমান নিয়েছে? সেনায় পদ খালি। তারপরেও বলছে, চাকরি দেবে! মনে রাখবেন, চাকরি দেবো আমরা। মোদীবাবুকে জিজ্ঞাসা করুন, কর্মসংস্থানের কী হল? আপনারও তো ১২ বছর হল। সেই ২ কোটি চাকরি কোথায় গেল? আর আমরা শূন্যপদ পূরণ করতে গেলেই কোর্টে কেস দেয়। যাতে চাকরিগুলো সব আটকে যায়। এখন চাকরির কথা বলছে! এইসব ছলনা আর বাংলার মানুষের সঙ্গে কোরো না। তাই ভোটের দিন আমরা যদি যোদ্ধা হই, আপনারা আমার সহযোদ্ধা হবেন তো?"

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Amit Shah News: 'পাতাল থেকে খুঁজে বের করে সোজা করা হবে', তৃণমূলের গুন্ডাবাহিনী নিয়ে হুঁশিয়ারি শাহের
Mamata vs Samik: 'তৃণমূল শেষ, নিভে যাওয়ার আগে প্রদীপ জ্বলছে!' মমতার মন্তব্যের পাল্টা দিলেন শমীক!